AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravichandran Ashwin: মাইলফলকের উইকেট সবচেয়ে প্রিয় মানুষকে উপহার অশ্বিনের

India vs England 3rd Test: অশ্বিনের কাজ যদিও শেষ হয়নি। প্রথম ইনিংসে ভারত ৪৪৫ রান করে। জবাবে দ্বিতীয় দিনের শেষে মাত্র ২ উইকেট হারিয়ে ২০৭ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। ওভার প্রতি প্রায় ৬ রান তুলেছে প্রতিপক্ষ। সুতরাং, তৃতীয় দিন অশ্বিনের কাজ খুবই কঠিন। ম্যাচের পরিস্থিতি প্রসঙ্গে অশ্বিন বলেন, 'আশা করছি, পিচ ক্রমশ ব্যাটারদের জন্য কঠিন হবে। হয়তো সেটা পঞ্চম দিনে।'

Ravichandran Ashwin: মাইলফলকের উইকেট সবচেয়ে প্রিয় মানুষকে উপহার অশ্বিনের
Image Credit: X
| Updated on: Feb 16, 2024 | 8:03 PM
Share

মুহূর্তটা আসারই ছিল। হয়তো বিশাখাপত্তনমেই হয়ে যেতে পারতো। যদিও অপেক্ষা করতে হয় আরও কিছুটা সময়। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে ১০ দিনের বিরতি ছিল। অশ্বিনকে অপেক্ষা করতে হল বাড়তি একটা দিন। বিশাখাখাপত্তনমে ৪৯৯ টেস্ট উইকেটে আটকে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অপেক্ষা ছিল মাইলস্টোনের। অবশেষে রাজকোটে এল সেই মুহূর্ত। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন। বিশেষ মাইলফলক কাকে উপহার অশ্বিনের? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় বোলারদের মধ্যে এর আগে ৫০০-র ক্লাবে একমাত্র ছিলেন অনিল কুম্বলে। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কোচের উইকেট সংখ্যা ৬১৯। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। ঘটনাচক্রে দু-জনই স্পিনার। ১ থেকে ৫০০। সফরটা দীর্ঘ। দিনের খেলা শেষে রবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘লম্বা একটা সফর। আমি এই মাইলফলক উইকেট বাবাকে উপহার দিতে চাই। সত্যি বলতে, আমার প্রতিটা খেলায় বাবা এত চাপে থাকেন যে কী বলব। বলতে গেলে, আমাকে খেলেতে দেখলেই যেন হার্ট অ্যাটাক হয়। নিয়মিত আমার খেলা দেখেই অসুস্থ হয়ে পড়েছে। ৫০০ উইকেটের টার্গেট ফুল।’

অশ্বিনের কাজ যদিও শেষ হয়নি। প্রথম ইনিংসে ভারত ৪৪৫ রান করে। জবাবে দ্বিতীয় দিনের শেষে মাত্র ২ উইকেট হারিয়ে ২০৭ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। ওভার প্রতি প্রায় ৬ রান তুলেছে প্রতিপক্ষ। সুতরাং, তৃতীয় দিন অশ্বিনের কাজ খুবই কঠিন। ম্যাচের পরিস্থিতি প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘আশা করছি, পিচ ক্রমশ ব্যাটারদের জন্য কঠিন হবে। হয়তো সেটা পঞ্চম দিনে। আমাদের ধৈর্য ধরতে হবে। ম্যাচ এখনও ভারসাম্যে রয়েছে। সকালের সেশনে আমাদের ভালো বোলিং করতে হবে। ওরা আমাদের উপর চাপ ফেলছে। আমাদেরও জবাব দিতে হবে।’

Follow Us
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
'মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে', কেন বললেন মদন?
'মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে', কেন বললেন মদন?