AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AUS vs ENG: সল্ট-বাটলারের বিধ্বংসী শুরুতেও অ্যাসেজ জেতা হল না ইংল্যান্ডের

ICC MEN’S T20 WC 2024: হারের পর সাধারণত এমন প্রশ্নই ওঠে। জিতলে হয়তো উঠত না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর সিদ্ধান্ত ভুল বলা যায় না। ইংল্যান্ড বোলাররা নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকেন। অস্ট্রেলিয়ার আগ্রাসন অবশ্য থামেনি। অজি ব্যাটাররা যেন একটাই লক্ষ্য নিয়ে নেমেছিলেন। যতক্ষণ ক্রিজে, স্ট্রাইকরেট হাই থাকা চাই।

AUS vs ENG: সল্ট-বাটলারের বিধ্বংসী শুরুতেও অ্যাসেজ জেতা হল না ইংল্যান্ডের
Image Credit: AFP
| Updated on: Jun 09, 2024 | 3:07 AM
Share

চব্বিশের বিশ্বকাপে লো-স্কোরিং ম্যাচ দেখতে দেখতে চোখ সয়ে গিয়েছে। এমন সময় যদি একটা ২০০ রানের ম্যাচ হয়! সেই প্রত্য়াশাই পূরণ হল। যদিও সেটা মার্কিন মুলুকের ভেনুতে হয়। ব্রিজটাউনে গ্রুপ বি-র ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। অন্য দিকে, ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ভারত-পাকিস্তান দ্বৈরথের পর ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় লড়াই অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচই। ব্রিজটাউনে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড। রেকর্ড রান তাড়ায় হার দিয়ে টুর্নামেন্ট শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

জস বাটলার কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন? হারের পর সাধারণত এমন প্রশ্নই ওঠে। জিতলে হয়তো উঠত না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর সিদ্ধান্ত ভুল বলা যায় না। ইংল্যান্ড বোলাররা নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকেন। অস্ট্রেলিয়ার আগ্রাসন অবশ্য থামেনি। অজি ব্যাটাররা যেন একটাই লক্ষ্য নিয়ে নেমেছিলেন। যতক্ষণ ক্রিজে, স্ট্রাইকরেট হাই থাকা চাই।

ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মার্কাস স্টইনিসরা প্রত্যেকেই ৩০-৪০ এর ঘরেই স্কোর করেন। তাঁদের স্ট্রাইকরেট টি-টোয়েন্টিতে ফুল মার্কস পাওয়ার মতোই। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড বোলারদের মধ্যে সেরা দুই পারফর্মার বলা যেতে পারে জোফ্রা আর্চার ও লিয়াম লিভিংস্টোনকে। ১টি করে উইকেট নিলেও ইকোনমি ৭.৫০-এর মধ্যে।

ইংল্যান্ডের কাছে ২০১ রানের টার্গেট অসম্ভব বলা যায় না। তাদের শুরুটাও দুর্দান্ত। আইপিএলে নিজেদের দলের হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন ফিল সল্ট ও জস বাটলার। জাতীয় দলেও সেই ধারা বজায় থাকল। সল্ট ২৩ বলে ৩৭ এবং বাটলার ২৮ বলে ৪২ রান করেন। দুই ওপেনার ফিরতেই রানের গতিতে বাধা পড়ে। তিন ও চারে নামা উইল জ্যাকস ও জনি বেয়ারস্টো ভরসা দিতে না পারায় খেই হারায় ইংল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রানেই থামে ইংল্যান্ড ইনিংস। ৩৬ রানে জয়ী অস্ট্রেলিয়া। লিগ পর্বে টানা দুটি জয়ে কিছুটা হলেও অ্যাডভান্টেজ অজি টিম।

Follow Us