AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND VS AUS: ভারতের কাছে ফের হারলে? অজুহাত রেডি, বলছেন প্যাট কামিন্স

Border-Gavaskar Trophy: প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন বিরাট কোহলি। অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভাঙাচোরা দল নিয়েই সিরিজ জিতে ফিরেছিল ভারত। এ বার জয়ের হ্যাটট্রিকেই লক্ষ্য। অস্ট্রেলিয়া হারলে তারা এ বার কী অজুহাত দেবে? তৈরি রেখেছেন টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স!

IND VS AUS: ভারতের কাছে ফের হারলে? অজুহাত রেডি, বলছেন প্যাট কামিন্স
Image Credit: Cricket Australia
| Updated on: Oct 25, 2024 | 3:24 PM
Share

অস্ট্রেলিয়ার মাটিতে গত দুটি টেস্ট সিরিজেই জিতেছে ভারত। ২০১৮-১৯ মরসুমে ইতিহাস গড়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। সে সময় অবশ্য নির্বাসন চলছিল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের। ভারতের কাছে হেরে ওয়ার্নার-স্মিথের অজুহাত দিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। ২০২০-২০২১ সিরিজে অবশ্য ‘শক্তিশালী’ টিম নিয়েই খেলেছে অস্ট্রেলিয়া। উল্টে ভারত প্রবল চাপে ছিল। সিরিজ যত এগিয়েছে, শিবিরে চোট বেড়েছে। প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন বিরাট কোহলি। অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভাঙাচোরা দল নিয়েই সিরিজ জিতে ফিরেছিল ভারত। এ বার জয়ের হ্যাটট্রিকেই লক্ষ্য। অস্ট্রেলিয়া হারলে তারা এ বার কী অজুহাত দেবে? তৈরি রেখেছেন টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স!

অস্ট্রেলিয়া ক্রিকেটে অন্যতম সেরা ক্যাপ্টেন হয়ে উঠেছেন কামিন্স। তাঁর নেতৃত্বে ভারতের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তেমন টেস্টেও চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত সংস্করণের ফাইনালে ভারতকে হারিয়েই খেতাব জিতেছিল তারা। এ বার ভারতের ফাইনালের হ্যাটট্রিকও হতে পারে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে চাপে থাকায় ফাইনালের রাস্তা কঠিন হচ্ছে ভারতের। ভরসা এ বার বর্ডার-গাভাসকর ট্রফি।

অজি অধিনায়ক অবশ্য মজার ছলে জানিয়ে রেখেছেন, এ বার সিরিজ হারলে কী অজুহাত দেবেন। পুরনো চোট ছিল অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। সম্প্রতি ইংল্যান্ড সফরে ফের চোট পেয়েছিলেন। পরিস্থিতি এমনই ছিল যে অস্ত্রোপচার করাতেই হত। সে কারণেই ভারতের বিরুদ্ধে পাওয়া যাবে না গ্রিনকে। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স একটি পডকাস্টে ছিলেন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, এ বারও যদি ভারত হারিয়ে দেয়? প্যাট কামিন্স বলেন, ‘আমি বলব, ক্যামেরন গ্রিনের না থাকাটাই এর কারণ।’

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত