AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oil Crisis: মধ্যপ্রাচ্যের সঙ্কটের মধ্যেই বড় স্বস্তি ভারতের! দেশে আসছে বিপুল পরিমাণ রাশিয়ান তেল

Oil Crisis Amid War: জাহাজ মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই ৮০ হাজার মেট্রিক টন তেল বহনের ক্ষমতাধারী জাহাজ সুয়েজম্যাক্স ইন্দ্রি পৌঁছেছে গুজরাটের সিক্কা বন্দরে। রাশিয়ার বলটিক থেকে তেল নিয়ে সিঙ্গাপুর পৌঁছানোর কথা ছিল এই জাহাজের। কিন্তু মাঝপথে ভারতের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এই জাহাজকে।

Oil Crisis: মধ্যপ্রাচ্যের সঙ্কটের মধ্যেই বড় স্বস্তি ভারতের! দেশে আসছে বিপুল পরিমাণ রাশিয়ান তেল
প্রতীকী ছবি Image Credit: Gemini
| Edited By: | Updated on: Mar 14, 2026 | 1:09 PM
Share

নয়া দিল্লি: বড় স্বস্তি ভারতের। আগামী কয়েকদিনের মধ্যে ভারতে এসে যাচ্ছে বিপুল পরিমাণ রাশিয়ান তেল। ভেসেল ট্র্যাকিং ডেটা বলছে, পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে ভারতের উপকূলের দিকে আসছে চারটি তৈলবাহী ট্যাঙ্কার জাহাজ। পূর্ব রাশিয়া থেকে তেল নিয়ে চিনের দিকে যাচ্ছিল দু’টি জাহাজ। মুখ ঘুরিয়ে ভারতের দিকে রওনা দিয়েছে তারা। চারটির মধ্যে একটি বিরাট মাপের অপরিশোধিত তেলের ট্যাঙ্কার জাহাজ রয়েছে। 

জাহাজ মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই ৮০ হাজার মেট্রিক টন তেল বহনের ক্ষমতাধারী জাহাজ সুয়েজম্যাক্স ইন্দ্রি পৌঁছেছে গুজরাটের সিক্কা বন্দরে। রাশিয়ার বলটিক থেকে তেল নিয়ে সিঙ্গাপুর পৌঁছানোর কথা ছিল এই জাহাজের। কিন্তু মাঝপথে ভারতের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এই জাহাজকে। 

আন্তর্জাতিক জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, ভারতীয় উপকূলের চারপাশে বিভিন্ন জাহাজে প্রায় ৬০ মিলিয়ন ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল আছে। কমবেশি ৩০ দিনের মধ্যে ভারতে পৌঁছতে পারে এই তেল। 

অন্যদিকে আসছে আরও দুই বড় আপডেট। এদিন রাতেই মুম্বই উপকূলে পৌঁছচ্ছে ১.৪ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল! ইতিমধ্যেই কোনো বাধা ছাড়াই নিরাপদেই হরমুজ প্রণালী পার করে ফেলেছে আরও এক ভারতীয় জাহাজ। সৌদি আরব থেকে ১.৪ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল শনিবার রাতে মুম্বই উপকূলে আসছে লিবেরিয়ার বিশালাকার তৈলবাহী জাহাজ সেনলং সুয়েজম্যাক্স। অন্যদিকে ভারতীয় জাহাজ জগ প্রকাশকে নিয়েও আসছে ইতিবাচক খবর। ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন নিয়ে এই জাহাজটিও হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ফলে উদ্বেগ-উৎকণ্ঠার আবহে বিপদের মেঘ অনেকটাই কাটছে  বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Follow Us