AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: যুদ্ধক্ষেত্র না ছাড়লে… চ্যাম্পিয়ন হয়ে বড় বার্তা হার্দিক পান্ডিয়ার

ICC Champions Trophy 2025: এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫টি ম্যাচেই খেলেছেন হার্দিক। তাতে ৪ বাংলাদেশ ছাড়া বাকি ৪ ম্যাচে ব্যাটিং করেছেন। যথাক্রমে করেছেন ৮, ৪৫, ২৮, ১৮ রান। নিয়েছেন মোট ৪টি উইকেট। গত বছর টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন তিনি। এ বার মিনি বিশ্বকাপজয়ী দলের হয়েও ছাপ রেখেছেন।

Hardik Pandya: যুদ্ধক্ষেত্র না ছাড়লে... চ্যাম্পিয়ন হয়ে বড় বার্তা হার্দিক পান্ডিয়ার
যুদ্ধক্ষেত্র না ছাড়লে একটা সুযোগ থাকে... চ্যাম্পিয়ন হয়ে বড় বার্তা হার্দিক পান্ডিয়ারImage Credit: Hardik Pandya X
| Updated on: Mar 10, 2025 | 4:09 PM
Share

দুবাই: আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার তাঁর বেশ ছোট। কিন্তু তাতে ক্ষতি নেই। কারণ সাফল্য তো বড়। কথা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে। ৯ বছর খেলছেন ভারতীয় টিমে। আর গত ৯ মাসে ২টো আইসিসি খেতাব জিতে ফেললেন। সাদা বলে বৃত্ত সম্পূর্ণ করলেন। তারপরই বলে দিলেন, যুদ্ধক্ষেত্র যদি কেউ না ছাড়ে, তা হলে একটা সুযোগ থাকে। চ্যাম্পিয়ন হওয়ার পর একইসঙ্গে হার্দিক জানান, আইসিসি ইভেন্টে জেতা তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ।

কিউয়িদের হারানোর পর ভারতীয় ক্রিকেটারদের প্রতিক্রিয়া তুলে ধরছিল সম্প্রচারকারী চ্যানেল। সেখানে হার্দিক বলেন, “আইসিসি ইভেন্টে জয় সবসময় খুব খুশির। আমার মনে আছে ২০১৭ সালটা। সেখানে আমরা কাজটা শেষ করতে পারিনি। তবে এ বার পারলাম। খুব ভালো লাগছে।” একইসঙ্গে হার্দিক জানিয়েছেন, একটা অসম্পূর্ণ স্বপ্ন যেন পূরণ হয়েছে।

সময় যতই কঠিন হোক না কেন, নিজের উপর বিশ্বাস হারাননি হার্দিক। তাঁর কথায়, “যা কিছু হোক না কেন, আমার সব সময় নিজের উপর আত্মবিশ্বাস রয়েছে। আমি কী করতে পারি তা জানি। বদ্ধদ্বারে যে কঠোর পরিশ্রম করি, মাঠে তার ফল পাই। আমি বরাবর প্রস্তুতি, পরিশ্রমে বিশ্বাস করি। ঠিকমতো সেটা করতে পারলে ম্যাচে প্রভাব পড়বেই।”

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫টি ম্যাচেই খেলেছেন হার্দিক। তাতে ৪ বাংলাদেশ ছাড়া বাকি ৪ ম্যাচে ব্যাটিং করেছেন। যথাক্রমে করেছেন ৮, ৪৫, ২৮, ১৮ রান। নিয়েছেন মোট ৪টি উইকেট। গত বছর টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন তিনি। এ বার মিনি বিশ্বকাপজয়ী দলের হয়েও ছাপ রেখেছেন। সেই সঙ্গে টি-২০ বিশ্বকাপ জেতার ‘আইকনিক’ ছবি ফেরালেন হার্দিক। বার্বাডোজে খেতাব জিতে ‘কুছ পরোয়া নেহি’ টাইপের ছবি দিয়েছিলেন। এ বারও তাই দিলেন। হার্দিক যে এমনই।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?