AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs New Zealand: উইলিয়ামের থাবায় বিধ্বস্ত রোহিতরা, হাফডজন উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে ভারত

IND vs NZ, 1st Test: ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিন বেঙ্গালুরুতে লাঞ্চ বিরতিতে ভারত ৬ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে স্কোরবোর্ডে। এটা ৬ উইকেট হারিয়ে টেস্টে ভারতের ষষ্ঠ সর্বনিম্ন স্কোর।

India vs New Zealand: উইলিয়ামের থাবায় বিধ্বস্ত রোহিতরা, হাফডজন উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে ভারত
উইলিয়ামের থাবায় বিধ্বস্ত রোহিতরা, হাফডজন উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে ভারতImage Credit: PTI
| Updated on: Oct 17, 2024 | 1:11 PM
Share

কলকাতা: ঘরের মাঠে শেষ কবে এ ভাবে টিম ইন্ডিয়া টেস্টে ধরাশায়ী হয়েছিল? খুঁজতে গেলে ফিরতে হবে অতীতে। আসলে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) প্রথম টেস্টের (Test) দ্বিতীয় দিন বেঙ্গালুরুতে লাঞ্চ বিরতিতে ভারত ৬ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে স্কোরবোর্ডে। এটা ৬ উইকেট হারিয়ে টেস্টে ভারতের ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। এবং ভারতের মাটিতে এটা টিম ইন্ডিয়ার দ্বিতীয় সর্বনিম্ন রান। বছর তেইশের কিউয়ি পেসার উইলিয়াম ও’রুক প্রথম সেশনে ৩টি উইকেট তুলে নেন। বাকি ২ উইকেট ম্যাট হেনরি। একটি উইকেট টিম সাউদির।

লাঞ্চ বিরতি অবধি ভারতের স্কোরবোর্ডে নজরে পড়বে মাত্র ২টোই দুই অঙ্কের রান। ওপেনিংয়ে নামা যশস্বী ৬৩ বলে ১৩ রান করেন। আর পাঁচে নামা ঋষভ পন্থ ৪১ বলে ১৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা মাত্র ২ রান করে টিম সাউদির শিকার হন। এ ছাড়া বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজারা খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন।

দেশের মাটিতে এতটা বিধ্বস্ত এর আগে ভারত কবে হয়েছিল? এই নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে। কে বলবে কয়েকটা দিন আগেই এই টিম ইন্ডিয়া বাংলাদেশকে ২ টেস্টের সিরিজে ক্লিনসুইপ করেছে। যে ভাবে ভারতীয় টিমকে বেঙ্গালুরুতে পারফর্ম করতে দেখা যাচ্ছে, তাতে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ১০০ রানও স্কোরবোর্ডে তুলতে পারবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত