AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubman Gill: ভারত-পাক বড় ম্যাচ, কিন্তু ফাইনাল… সটান জবাব প্রিন্স শুভমন গিলের

ICC Champions Trophy 2025: এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের তরুণ তারকা। সঙ্গে এই টুর্নামেন্টে তাঁর উপর রয়েছে সহ-অধিনায়কের বিশেষ দায়িত্ব। যে কারণে তাঁকে নিয়ে আলোচনাও হচ্ছে বেশি।

Shubman Gill: ভারত-পাক বড় ম্যাচ, কিন্তু ফাইনাল... সটান জবাব প্রিন্স শুভমন গিলের
শুভমন গিলImage Credit: PTI
| Updated on: Feb 22, 2025 | 6:31 PM
Share

দুবাই: গিয়ার বদলে ফেলেছেন শুভমন গিল (Shubman Gill)। হঠাৎ করেই এ কথা বেশি করে শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। কারণ? এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ভারতের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের তরুণ তারকা। সঙ্গে এই টুর্নামেন্টে তাঁর উপর রয়েছে সহ-অধিনায়কের বিশেষ দায়িত্ব। যে কারণে তাঁকে নিয়ে আলোচনাও হচ্ছে বেশি। ভারত-পাকিস্তান (India vs Pakistan) বড় ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এসেছিলেন শুভমন গিল। সেখানে স্বাভাবিকভাবেই এই ম্যাচের প্রস্তুতি, উত্তেজনা নিয়ে প্রশ্ন করা হয়। ভারত-পাক ম্যাচ অবশ্যই বড় ম্যাচ। কিন্তু তার থেকেও ফাইনালকে এগিয়ে রাখছেন শুভমন। এ বিষয়ে কী বললেন তিনি?

২২ গজে ভারত-পাক ম্যাচ মানেই একটা আলাদা উন্মদনা কাজ করে দুই দেশের দর্শকদের মনে। আর ভারতীয় ক্রিকেটারদের কাছে এই ম্যাচের কি আলাদা গুরুত্ব রয়েছে? অতীতে বহু ক্রিকেটার জানিয়েছেন, আর পাঁচটা ম্যাচের মতোই ভারত-পাক ম্যাচকে গুরুত্ব দেন তারা। এই প্রসঙ্গে শুভমন বলেন, “ভারত বনাম পাকিস্তান ম্যাচ বড় ম্যাচ। কিন্তু যে কোনও টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সবচেয়ে বড় হয়।”

চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বছর ২৫-এর শুভমন গিল। এই দায়িত্ব কি তাঁর খেলার ধরণে কোনও বদল এনেছে? এই প্রসঙ্গে শুভমন বলেন, “ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়ার পর কিছুই বদলে যায়নি। যখনই আমি ব্যাটিং করি, একজন ব্যাটার হিসেবেই খেলি। ভারত বনাম পাকিস্তান ম্যাচ কিছু বদলে দেবে না। আমরা খেলি প্রতিটা ম্যাচ জেতার জন্য।”

Follow Us
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?