AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022 GT vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ

শনিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে, এ বারের দুই নতুন দলের এক দল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) আজ নামবে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)।

IPL 2022 GT vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ
গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস
| Edited By: | Updated on: Apr 02, 2022 | 6:12 PM
Share

মুম্বই: আজ, আইপিএল-১৫-র (IPL 2022) আট নম্বর দিন। শনিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে, এ বারের দুই নতুন দলের এক দল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) আজ নামবে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে। দুই দলই এখনও অবধি একটি করে ম্যাচে খেলেছে এবং সেই ম্যাচে জিতেওছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় দিয়ে এ বারের আইপিএল অভিযান শুরু করেছে পন্থের দিল্লি। একটি ম্যাচে খেলে দিল্লির নেট রান রেট +০.৯১৪। তবে গুজরাতও চলতি আইপিএলে তাদের প্রথম ম্যাচে অপর নতুন দল লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছিল। হার্দিকদের দলের নেট রান রেট +০.২৮৬। ফলে পুনের মাঠে আজ কোন দল জেতে সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কবে হবে?

গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি (২ এপ্রিল) আজ, শনিবার হবে।

গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কোথায় হবে?

গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি পুনের এমসিএ স্টেডিয়ামে হবে।

গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।

কোথায় দেখা যাবে গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।

দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: পৃথ্বী শ, অনরিখ নর্টজে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, সরফরাজ খান, কমলেশ নাগরকোটি, কেএস ভরত, মনদীপ সিং, খলিল আহমেদ, চেতন সাকারিয়া , ললিত যাদব, রিপল প্যাটেল, যশ ধুল, রোভম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুনগি এনগিডি, টিম সেইফার্ট, ভিকি ওস্টওয়াল।

আরও পড়ুন: IPL 2022: গম্ভীর ভাইয়ার জন্যই আজ এই জায়গায়, বলছেন আয়ুষ বাদোনি

Follow Us