AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023, MI vs GT Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ

Mumbai Indians vs Gujarat Titans, IPL Live Streaming: ১৬তম আইপিএলে আগামী কাল শুক্রবার রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হোম ম্যাচ। প্রতিপক্ষ হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।

IPL 2023, MI vs GT Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ
জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে MI vs GT ম্যাচImage Credit: Graphics - TV9Bangla
| Edited By: | Updated on: May 11, 2023 | 7:30 PM
Share

মুম্বই : দেখতে দেখতে ১৬তম আপিএলের (IPL 2023) একটা করে ম্যাচ শেষ হচ্ছে। ২৮ মে অবধি চলবে বিনোদনে ভরপুর আইপিএল। গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। আগামী কাল শুক্রবার রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ঘরের মাঠে ম্যাচ। প্রতিপক্ষ হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (Gujarat Titans)। চলতি আইপিএলে দুই দলই এখনও অবধি ১১টি করে ম্যাচে খেলেছে। তার মধ্যে গুজরাটের জয় ৮, হার ৩। ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের মগডালে রয়েছে গুজরাট। অন্যদিকে ৬টি জয় ও ৫টি হারের পর লিগ টেবলের ৩ নম্বরে রয়েছে মুম্বই। দুই দলই নিজেদের শেষ ম্যাচে জিতেছে। হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে মোট ২ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। একবার জিতেছে মুম্বই আর একবার গুজরাট। তার মধ্যে চলতি আইপিএলের শেষ সাক্ষাতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৫৫ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল হার্দিকের দল। এ বার দেখার মুম্বইয়ের ঘরের মাঠে কোন দল ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন মুম্বই বনাম গুজরাট ম্যাচ।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল গুজরাট টাইটান্সের ম্যাচটি কবে হবে?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচটি (১২ মে) আগামী কাল, শুক্রবার হবে।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচটি কোথায় হবে?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর