AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RR vs GT IPL 2024 Match Prediction: অপরাজিত রাজস্থানের বিরুদ্ধে টাইটান্সের ভরসা রশিদ খান!

Rajasthan Royals vs Gujarat Titans Preview: রাজস্থান রয়্যালস টানা জিতলেও প্রথম তিন ম্যাচে তাদের অস্বস্তি ছিল দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। একটা অস্বস্তি মিটেছে। গত ম্যাচে ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি জসের ব্যাটে। বাটলারের মতো ব্যাটার ফর্মে ফিরলে কী হতে পারে, টের পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থান শিবিরে অস্বস্তি শুধুই যশস্বী জয়সওয়ালের ফর্ম।

RR vs GT IPL 2024 Match Prediction: অপরাজিত রাজস্থানের বিরুদ্ধে টাইটান্সের ভরসা রশিদ খান!
Image Credit: BCCI
| Updated on: Apr 10, 2024 | 10:00 AM
Share

ধারাবাহিকতা কাকে বলে! যেটা এ মরসুমে রাজস্থান রয়্যালস করে দেখিয়েছে। সঙ্গে যোগ করা ভালো, এখনও অবধি। এ বারের আইপিএলে একমাত্র অপরাজিত দল রাজস্থান রয়্যালস। চার ম্যাচ খেলে চারটিতেই জয়। হোম হোক বা অ্যাওয়ে, কেউ না কেউ ম্যাচ বের করে নিয়েছেন। আজ ঘরের মাঠে অপরাজিত রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। শুভমন গিলের নেতৃত্বাধীন টাইটান্সের শুরুটা দুর্দান্ত হলেও ধারাবাহিকতার খোঁজ চলছেই।

রাজস্থান রয়্যালস টানা জিতলেও প্রথম তিন ম্যাচে তাদের অস্বস্তি ছিল দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। একটা অস্বস্তি মিটেছে। গত ম্যাচে ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি জসের ব্যাটে। বাটলারের মতো ব্যাটার ফর্মে ফিরলে কী হতে পারে, টের পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

রাজস্থান শিবিরে অস্বস্তি শুধুই যশস্বী জয়সওয়ালের ফর্ম। জাতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অবিশ্বাস্য ফর্মে ছিলেন। ফরম্যাট বদলাতেই ফর্মও বদলেছে। যশস্বীও ফর্মে ফিরলে রাজস্থান বাড়তি আত্মবিশ্বাস পাবে।

গুজরাট টাইটান্স শিবিরে সবই ঠিক আছে, আবার কিছুই যেন ঠিক নেই। মূল সমস্যা কম্বিনেশন নিয়েই। ডেভিড মিলারের চোট আরও অস্বস্তিতে ফেলেছে শুভমনদের। গত ম্যাচে চোটের কারণে খেলানো হয়নি ঋদ্ধিমান সাহাকে। মিলার কবে ফিরবেন, তা নিয়েও ধোঁয়াশা। টাইটান্সের মূল শক্তি বোলিং। তবে বোর্ডে রান না থাকলে বোলাররাই বা কী করবেন!

গুজরাট টাইটান্সের কাছে একটা পরিসংখ্যানই ভরসা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বল হাতে দারুণ সফল লেগ স্পিনার রশিদ খান। এ মরসুমে অবশ্য ছন্দে নেই এই আফগান তারকা। রাজস্থানের ৫-০ রুখতে তিনিই শুভমনের সেরা অস্ত্র হয়ে উঠতে পারেন!

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত