AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GT vs MI IPL Match Result: হিটম্যান হিট, হার্দিকের MI-এর বিরুদ্ধে তরুণ শুভমনের শুভ মহরৎ

Gujarat Titans vs Mumbai Indians Result, আইপিএল 2024: অনেকেই বলেছিলেন, ও কি পারবে? এমন ভাবনা আসাই স্বাভাবিক। সিনিয়র স্তরে নেতৃত্বের কোনও অভিজ্ঞতা নেই। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ আইপিএলের ইতিহাসের সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। জসপ্রীত বুমরার অনবদ্য বোলিং। গুজরাট টাইটান্সকে প্রবল চাপে রেখেছিল। শুভমন তরুণ হলেও তাঁর আশে পাশে যে অনেক ক্যাপ্টেন রয়েছেন। যাঁরা পদ নয়, টিম গেমে বিশ্বাসী। শেষ অবধি টিম গেমেরই জয় হল।

GT vs MI IPL Match Result: হিটম্যান হিট, হার্দিকের MI-এর বিরুদ্ধে তরুণ শুভমনের শুভ মহরৎ
Image Credit: IPL
| Updated on: Mar 24, 2024 | 11:48 PM
Share

ইডেনে কেকেআর বনাম সানরাইজার্স একটা থ্রিলার দেখা গিয়েছিল। তবে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচে অনেক পার্থক্য। যে টিম রান ডিফেন্ড করছে, তাদের অধিনায়ক প্রথম বার ক্যাপ্টেন্সি করছেন এমন বড় মঞ্চে। আর উল্টোদিকে তারকা ক্যাপ্টেন। ম্যাচে ৯৯ শতাংশ সময় এগিয়ে রইল মুম্বই ইন্ডিয়ান্স। শেষে বাজিমাত শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের। মাত্র ৬ রানের জয়। থ্রিলারের চেয়েও আরও বেশি কিছু। এই একটা জয়ে যেন অনেক বার্তা।

গুজরাট টাইটান্সে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল হার্দিক পান্ডিয়া চলে যাওয়ায়। খুব বেশি সময় নেয়নি টিম ম্যানেজমেন্ট। তরুণ শুভমনকে ক্যাপ্টেন করা হয়। অনেকেই বলেছিলেন, ও কি পারবে? এমন ভাবনা আসাই স্বাভাবিক। সিনিয়র স্তরে নেতৃত্বের কোনও অভিজ্ঞতা নেই। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ আইপিএলের ইতিহাসের সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। জসপ্রীত বুমরার অনবদ্য বোলিং। গুজরাট টাইটান্সকে প্রবল চাপে রেখেছিল। শুভমন তরুণ হলেও তাঁর আশে পাশে যে অনেক ক্যাপ্টেন রয়েছেন। যাঁরা পদ নয়, টিম গেমে বিশ্বাসী। শেষ অবধি টিম গেমেরই জয় হল।

বুমরার অনবদ্য বোলিংয়ের সৌজন্যে মুম্বইয়ের টার্গেট ছিল মাত্র ১৬৯ রান। ঈশান কিষাণের উইকেট দ্রুত হারালেও মুম্বইকে ভরসা দেন হিট ম্যান রোহিত শর্মা। তরুণ ব্যাটার নমন ধীর ক্যামিও ইনিংস খেলেন। রোহিতের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন মুম্বইয়ের ইমপ্যাক্ট প্লেয়ার ডিওয়াল্ড ব্রেভিস। কিন্তু রোহিত শর্মা ফিরতেই যেন খেই হারিয়ে ফেলে মুম্বই। ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রানে থামে হার্দিকের টিম। স্লগ ওভারে দুর্দান্ত বোলিং মোহিত, উমেশ এবং নতুন প্লেয়ার স্পেন্সর জনসনের।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর