AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: সিধি বাত, নো বাকওয়াস! সিরিজ হেরে কী বললেন রোহিত শর্মা?

India vs New Zealand 2nd Test: পুনেতে নিউজিল্যান্ডের কাছে তিন দিনেই হার। শুধু তাই নয়, ঘরের মাঠে এই প্রথম নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারল ভারত। আর এই লজ্জার ইতিহাস হল রোহিত শর্মার নেতৃত্বেই। ব্যাট হাতেও ব্যর্থ রোহিত। সিরিজে এখনও এক ম্যাচ বাকি। সিরিজ হেরে কী বলছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

Rohit Sharma: সিধি বাত, নো বাকওয়াস! সিরিজ হেরে কী বললেন রোহিত শর্মা?
Image Credit: PTI
| Updated on: Oct 26, 2024 | 4:41 PM
Share

বেঙ্গালুরু টেস্টে হারের পরও অজুহাত দেননি, পুনেতেও একই পথে। বরং বেঙ্গালুরুতে তাঁর সিদ্ধান্তই যে ভুল ছিল, স্বীকার করে নিয়েছিলেন রোহিত শর্মা। পুনেতে নিউজিল্যান্ডের কাছে তিন দিনেই হার। শুধু তাই নয়, ঘরের মাঠে এই প্রথম নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারল ভারত। আর এই লজ্জার ইতিহাস হল রোহিত শর্মার নেতৃত্বেই। ব্যাট হাতেও ব্যর্থ রোহিত। সিরিজে এখনও এক ম্যাচ বাকি। সিরিজ হেরে কী বলছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে রোহিত বলেন, ‘সত্যি বলতে, খুবই হতাশার। এমন ফল প্রত্যাশা করিনি। তবে নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে কৃতিত্ব দিতে হবে। ওরা খুবই ভালো খেলেছে। আমরা বেশ কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের সামনে পড়েছিলাম। সেই চ্যালেঞ্জগুলো পেরোতে পারিনি বলেই আমরা এই পরিস্থিতিতে।’ কথা বলছেন, কিন্তু মন ছিল যেন অন্য জায়গায়। যেন হিসেব করছিলেন, কোথায় কোথায় ভুল করেছিলেন। ম্যাচের টার্নিং পয়েন্টগুলো ভাবছিলেন। হারের কারণ খুঁজে গিয়ে কোনও অজুহাত দেননি।

রোহিতের পরিষ্কার জবাব, ‘একদম সহজ কথা, আমরা ভালো ব্যাটিং করিনি। টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়াটা নিঃসন্দেহে জরুরি। কিন্তু এর জন্য ব্যাটারদেরও বোর্ডে রান তুলে দিতে হবে। বোলারদের লড়াইটা তা হলেই পূর্ণতা পাবে। প্রথম ইনিংসে ১০০ প্লাস লিড দেওয়াটাই পার্থক্য হয়ে দাঁড়িয়েছিল। বোর্ডে ৩৫৯ রানের টার্গেট ছিল। এই রানটাও তাড়া করার চেষ্টা করেছিলাম। তবে আবারও বলব, আমরা চ্যালেঞ্জ নিতে পারিনি।’

হারের মাঝেও ইতিবাচক দিক খুঁজে নিয়েছেন রোহিত। দ্বিতীয় দিনের শেষে ১৯৮-৫ ছিল নিউজিল্যান্ড। তৃতীয় দিন রবীন্দ্র জাডেজার দুর্দান্ত বোলিং। রোহিতও বলেন, ‘যে পরিস্থিতিতে ছিল, সেখান থেকে দ্বিতীয় ইনিংসে ওদের ২৫৫ রানে অলআউট করাটা অবশ্যই ভালো দিক। পিচে বোলারদের জন্য সাহায্য ছিল এটা ঠিক। তবে মেনে নিতে দ্বিধা নেই, আমরা একেবারেই ভালো ব্যাটিং করতে পারিনি।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হল। রোহিত অবশ্য এত কিছু ভাবতে নারাজ। তাঁর সহজ উত্তর, ‘অনেক দূর নিয়ে ভাবছি না। আপাতত পরের ম্যাচেই ফোকাস। এই সিরিজ সবার মিলিত ব্যর্থতা। সেটা মেনে নিতে হবে। ওয়াংখেড়েতে ভালো পরিকল্পনা, দক্ষতা এবং তাগিদ নিয়ে নামতে হবে।’

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত