Jasprit Bumrah: ভিডিয়ো: বুমরার সামনে বুম হাতে সঞ্জনা, একেই বলে ‘কাপল গোলস’
IND vs PAK, T20 World Cup 2024: এই প্রথম বার জসপ্রীত বুমরার সাক্ষাৎকার নিলেন না সঞ্জনা গণেশন। তাঁদের প্রথম দেখা হয়েছিল এমনই এক সাক্ষাৎকারের সুবাদে। তারপর প্রেম, বিয়ে। বুমরা ও সঞ্জনার জুটি তাঁদের সমর্থকদের মন ভালো করে দেয়। এ বার বিশ্বকাপের মঞ্চেও দেখা গেল তেমনই এক মুহূর্ত।

কলকাতা: বুম বুম বুমরা… এই স্লোগানেই রবি-রাতে মেতেছিল নাসাউ স্টেডিয়ামে থাকা ভারতীয় সমর্থকরা। তিনি না থাকলে এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের পাক-বধ হয়তো সম্ভব হত না। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) যে বিশ্বমানের বোলার তা নিয়ে কোনও দ্বিমত নেই। নিউ ইয়র্কে টানা ২টো ম্যাচ জিতল ভারত। আর ভারতের জার্সিতে ২ ম্যাচেই সেরার পুরস্কার ঝুলিতে ভরে নিয়ে মাঠ ছেড়েছেন জসপ্রীত বুমরা। ৪ ওভারে মাত্র ১৪ রানে বুমরা তোলেন ৩ উইকেট। ভারতীয় ক্রিকেট প্রেমীরা বুমরা বন্দনায় মেতে রয়েছেন। ভারত-পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচে সেরার পুরস্কার পাওয়ার পর জসপ্রীত বুমরা পান আরও একটি উপহার। কী তা?
বিশ্বকাপের মেগা ম্যাচের শেষে ভারতীয় টিমের পাক-বধের নায়ক জসপ্রীত বুমরার সাক্ষাৎকার নিয়েছেন তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন। তাই নেটিজ়েনদের অনেকেই বলছেন, এটা দ্বিতীয় উপহার বুমরার। আসলে বুমরার স্ত্রী সঞ্জনা ক্রীড়া সঞ্চালক। আইসিসির ডিজিটাল টিমের সঙ্গে তিনি যুক্ত। বুমরাকে ভারত-পাক ম্যাচের শেষে সঞ্জনা প্রথমে তাঁকে জয়ের জন্য শুভেচ্ছা জানান। তারপর এই ভারত-পাক লড়াই এবং নিউ ইয়র্কে তিনি কেমন বোলিং উপভোগ করেছেন, সেই নিয়ে জানতে চান।
সঞ্জনার প্রশ্নের উত্তরে বুমরা বলেন, ‘একটা দারুণ দিন। কিছুক্ষণ পর উইকেট বদলে গিয়েছিল। কারণ গতবার আমরা যে উইকেটে খেলেছিলাম, সেটা অনেক বেশি সাহায্য করেছিল। সকালে মেঘে ঢাকা ছিল, পরে আবার সূর্য উঠেছিল। এরপর উইকেট শুকিয়ে গিয়েছিল। তাই ব্যাটিং ভালো হয়েছে। আমরা খুব খুশি যে আমরা নিজেদের পক্ষে ম্যাচ আনতে পেরেছি। বার বার চেয়েছি ওদের পক্ষে যেন রান করা কঠিন হয়। আমরা কখনওই কোনও পর্যায়ে আতঙ্কিত হইনি। তাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার একটি ভালো লক্ষণ।’
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় বুমরা-সঞ্জনার সাক্ষাৎকারের কিছু ভিডিয়ো ক্লিপিংস ভাইরাল হয়েছে। যেখানে নেটিজ়েনরা কমেন্ট করেছেন, ‘একেই বলে কাপল গোলস।’
Sanjana Ganeshan was seen interviewing Jasprit Bumrah after #INDvsPAK . This is called couple goals pic.twitter.com/BjpNqvlBFe
— Pulkit Trigun (@PulkitTrigun45) June 10, 2024
