AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jasprit Bumrah: সিরিজ হারতেই গদি হারালেন জসপ্রীত বুমরা! বিশ্বের এক নম্বর টেস্ট বোলার কে?

ICC Test Rankings: ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছিল। সেখানে রবিচন্দ্রন অশ্বিনকে শীর্ষস্থান থেকে সরিয়ে এক নম্বরে পৌঁছে গিয়েছিলেন জসপ্রীত বুমরা। এ বার তিনি দুই ধাপ নীচে নেমে গিয়েছেন।

Jasprit Bumrah: সিরিজ হারতেই গদি হারালেন জসপ্রীত বুমরা! বিশ্বের এক নম্বর টেস্ট বোলার কে?
Jasprit Bumrah: কিউয়ি সিরিজ হারতেই সিংহাসনচ্যুত জসপ্রীত বুমরা, বিশ্বের এক নম্বর টেস্ট বোলার এখন কে? Image Credit: PTI
| Updated on: Oct 30, 2024 | 3:31 PM
Share

কলকাতা: ঘরের মাঠে কিউয়িদের কাছে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। এ বার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) হারিয়ে ফেললেন তাঁর সিংহাসন। ভারত নিউজিল্যান্ডের কাছে হারতেই আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) বড়সড় বদল দেখা গিয়েছে। বুমরাকে পিছনে ফেলে আইসিসির এক নম্বর টেস্ট বোলার এখন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা। কোথায় গেলেন বুমরা? জানেন আইসিসি টেস্ট বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন কতজন বোলার?

ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছিল। সেখানে রবিচন্দ্রন অশ্বিনকে শীর্ষস্থান থেকে সরিয়ে এক নম্বরে পৌঁছে গিয়েছিলেন জসপ্রীত বুমরা। এ বার তিনি দুই ধাপ নীচে নেমে গিয়েছেন। আর প্রোটিয়া তারকা পেসার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফর্ম করার সুবাদে সিংহাসনে বসেছেন। তিনি মিরপুরে কেরিয়ারের ৩০০তম টেস্ট উইকেট নেওয়ার নজিরও গড়েছিলেন।

বুমরা যেমন আইসিসি টেস্ট বোলারদের তালিকায় তিনে নেমেছেন, তেমনই রবিচন্দ্রন অশ্বিনও ২ ধাপ নীচে নেমেছেন। এখন তিনি চারে রয়েছেন। এই তালিকায় প্রথম দশে ভারতের বুমরা ও অশ্বিন ছাড়া রয়েছেন রবীন্দ্র জাডেজা। তিনিও ২ ধাপ নেমেছেন। এখান আট নম্বরে জাডেজা। অজি তারকা জস হ্যাজলউড একধাপ উঠে দুইয়ে পৌঁছেছেন। এ ছাড়াও যে বোলারের কথা না বললেই নয়, তিনি পাকিস্তানের নোমান আলি। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করার পুরস্কার পেয়েছেন তিনি। আট ধাপ উঠে তিনি পৌঁছে গিয়েছেন আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকার ৯ নম্বরে।

Follow Us
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর