AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket: ‘জুতো পেটা করা উচিত’, হঠাৎ কেন চটে লাল বাসিত আলি?

Pakistan vs New Zealand: নিউজিল্যান্ড কিছু অনিয়মিত খেলোয়াড়দের সঙ্গে খেলছে, কারণ রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার এবং লকি ফার্গুসনের মতো শীর্ষস্থানীয় কিউয়ি খেলোয়াড়রা এখন আইপিএলে ব্যস্ত।

Pakistan Cricket: 'জুতো পেটা করা উচিত', হঠাৎ কেন চটে লাল বাসিত আলি?
Image Credit: PTI FILE
| Updated on: Mar 31, 2025 | 4:36 PM
Share

নেপিয়ারে ম্যাক-লীনস পার্কে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হার পাকিস্তানের। হারের পর পাকিস্তানের পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার-কোচ বাসিত আলি। আশানুরূপ শুরু হলেও মিডল অর্ডার ভেঙে পড়ার ফলে পাকিস্তান ৩৪৫ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়। অবশেষে, রিজওয়ানের দল ভেঙে পড়ে এবং ৭৩ রানে ম্যাচটি হেরে যায়। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে পরাজয়ের পর এই লজ্জাজনক হার। নিউজিল্যান্ড কিছু অনিয়মিত খেলোয়াড়দের সঙ্গে খেলছে, কারণ রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার এবং লকি ফার্গুসনের মতো শীর্ষস্থানীয় কিউয়ি খেলোয়াড়রা এখন আইপিএলে ব্যস্ত।

বাবর আজমের তিন নম্বরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বাসিত আলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চরম ব্যর্থ। নিউজিল্যান্ড সফরেও পারফর্ম করতে পারছেন না বাবর। বাসিত তাঁর ইউটিউব চ্যানেলে ক্ষোভ প্রকাশ করেন, যাঁরা বাবর এবং রিজওয়ানের ওপেনিং করার পক্ষে ছিলেন তাঁদের সমালোচনা করেন। বাসিত বলেন, “বাবর কেন তিন নম্বরে খেলেছিল? চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেন করতে এসেছিল। যারা ওকে ওপেন করতে বলেছিল, তারা এখন কোথায়? তাদের পাকিস্তানবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। ওদের কাউকে এখন দেখা যাবে না। যারা ক্রিকেট অধ্যাপক হওয়ার চেষ্টা করেন, তাদের জুতো দিয়ে মারা উচিত (ইনহে জুতে মারনে চাহিয়ে),” বাসিত বলেন।

বাসিত দলের অভ্যন্তরীণ সমস্যার দিকে ইঙ্গিত করে পাকিস্তানের সাম্প্রতিক সমস্যার জন্য একজন নির্দিষ্ট ব্যক্তিকে দায়ী করেছেন। যদিও তিনি নাম উল্লেখ করেননি। বাবর এবং রিজওয়ানকে ওপেনার বানানোর পরামর্শ দিয়ে ওই ব্যক্তি দলের বারোটা বাজিয়েছেন। বাসিতের কথায়, “যে ব্যক্তি বাবর এবং রিজওয়ানকে ওপেনার বানিয়েছে, সে-ই পাকিস্তান ক্রিকেট ধ্বংসের জন্য দায়ী। পাকিস্তান দল একটি ফ্র্যাঞ্চাইজি দলে পরিণত হয়েছে। এটি পক্ষপাতিত্বের উপর ভিত্তি করে তৈরি একটি দল।”

Follow Us
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
বৃহস্পতিবারের পর আজ, ফের সই জালিয়াতি মামলায় অভিষেককে তলব
বৃহস্পতিবারের পর আজ, ফের সই জালিয়াতি মামলায় অভিষেককে তলব
মমতার বিরুদ্ধে এবার আসরে কাকলি-পুত্র, কেন আইনি নোটিস পাঠালেন?
মমতার বিরুদ্ধে এবার আসরে কাকলি-পুত্র, কেন আইনি নোটিস পাঠালেন?
পরপর মামলায় নাম জড়াচ্ছে অভিষেকের! বড় বিপদে তিনি?
পরপর মামলায় নাম জড়াচ্ছে অভিষেকের! বড় বিপদে তিনি?
অভিষেক সন্তানের মতো, ভুল স্বীকার করলে সব মাফ: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
অভিষেক সন্তানের মতো, ভুল স্বীকার করলে সব মাফ: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদনের বাড়ি-ফ্ল্যাটে ইডির হানা
পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদনের বাড়ি-ফ্ল্যাটে ইডির হানা