AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Justin Langer: টিমের থেরাপিস্টের আশিয়ানায় লখনউ সুপার জায়ান্ট কোচ জাস্টিন ল্যাঙ্গার

IPL 2024, Lucknow Super Giants: টিমের মধ্যে সম্পর্ক তৈরি হয়েই যায়। আর সেই সম্পর্ক থেকেই রাজেশের বাড়িতে গিয়েছিলেন জাস্টিন ল্যাঙ্গার। সেই অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, 'ওদের দেখে মনে হল আমরা কতটা বিলাসবহুল পরিস্থিতিতে থাকি। অথচ ওদের মতো বিনয়ী মানুষ দেখিনি। এতটা ভালো কী করে হতে পারে।' রাজেশের বাড়িতে যাওয়ার আমন্ত্রণের শুরুটা লেখেন ল্যাঙ্গার।

Justin Langer: টিমের থেরাপিস্টের আশিয়ানায় লখনউ সুপার জায়ান্ট কোচ জাস্টিন ল্যাঙ্গার
Image Credit: X
| Updated on: May 28, 2024 | 10:14 PM
Share

কোটি কোটি টাকার খেলা। খেলা থেকে কোটি কোটি টাকা। তবে সকলের জীবন বিলাসবহুল হয় না। লখনউ সুপার জায়ান্টস কোচ জাস্টিন ল্যাঙ্গার যেন সেই বাস্তবটাই দেখলেন। টিমের ফিজিও থেরাপিস্ট রাজেশ চন্দ্রশেখরের আশিয়ানায় লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্য়াঙ্গার। পরিবারের সকলের সঙ্গে সময় কাটান। বিস্মিত হননি! কী জানি। কৌতুহলী হতেই পারেন।

মুম্বইয়ের ধারাভি এলাকায় এক কামরার ঘরে থাকেন রাজেশ চন্দ্রশেখর। মায়ানগরীর অন্য অংশের সঙ্গে এই এলাকার আকাশ-পাতাল পার্থক্য। তেমনই যেন টুর্নামেন্টের গ্ল্যামারের সঙ্গেও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২২ সালে আত্মপ্রকাশ লখনউ সুপার জায়ান্টসের। প্রথম দু-বারই প্লে-অফে উঠেছিল লখনউ। এ বার লিগ পর্বেই বিদায় নিয়েছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনউ। সানরাইজার্সের কাছে বিশাল হারের পর নানা বিতর্কও তৈরি হয়। শেষ অবধি সব মিটেও যায়।

টিমের মধ্যে সম্পর্ক তৈরি হয়েই যায়। আর সেই সম্পর্ক থেকেই রাজেশের বাড়িতে গিয়েছিলেন জাস্টিন ল্যাঙ্গার। সেই অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ‘ওদের দেখে মনে হল আমরা কতটা বিলাসবহুল পরিস্থিতিতে থাকি। অথচ ওদের মতো বিনয়ী মানুষ দেখিনি। এতটা ভালো কী করে হতে পারে।’ রাজেশের বাড়িতে যাওয়ার আমন্ত্রণের শুরুটা লেখেন ল্যাঙ্গার।

ল্যাঙ্গারের কথায়, ‘প্রথম বার বলার পর এমনিই ভেবেছিলাম, বলছে ঠিক আছে। পরে ও অনেক বার বলেছে। বারবার বলতো, আমার হেয়ারকাট চাই কিনা। একদিন হঠাৎই চুল কাটার সরঞ্জাম নিয়ে হাজির। সেখান থেকেই ওর জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারি। এরপর আর মানা করতে পারিনি।’ ল্যাঙ্গারের মাথায় দীর্ঘদিন ধরেই সেই আমন্ত্রণ ঘুরছিল। আরও যোগ করেন, ‘আরসি (রাজেশ চন্দ্রশেখর) আমাকে বলেছিল, মুম্বইয়ে ও একটা বস্তিতেও ছিল। এরপর স্থানীয় একটি ফুটবল টিমে ম্যাসিওরের চাকরি পায়। সেখান থেকেই ওর জীবন পরিবর্তন।’

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী