AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR : নজরে থাকবেন ব্লেসিং, হারের হ্যাটট্রিক রোখাই চ্যালেঞ্জ নাইটদের!

KKRvsPBKS : কেকেআর যেন সমস্যায় জর্জরিত। ক্যাপ্টেন রাহানের অফ ফর্ম, রিঙ্কু সিংয়ের অফ ফর্ম, বরুণ ও নারিনের সাদামাটা পারফরম্যান্স। একমাত্র আসার আলো ব্লেসিং মুজারাবানি। গত ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন মুজারাবানি।

KKR : নজরে থাকবেন ব্লেসিং, হারের হ্যাটট্রিক রোখাই চ্যালেঞ্জ নাইটদের!
ব্লেসিং মুজারাবানি ও শ্রেয়স আইয়ার।Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 05, 2026 | 11:03 AM
Share

কলকাতা : হ্যাটট্রিক রোকনা হোগা ! আগামীকাল মাঠে নামার আগে কি দলকে এই বার্তাই দেবেন কেকেআর কোচ অভিষেক নায়ার ? আগামীকাল পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে নয় নম্বরে থাকা কেকেআর। নেহাত ঘরের মাঠে খেলা হলেও, পিছিয়েই শুরু করবে হোম টিম। কাল হারলে হারের হ্যাটট্রিক করে ফেলবে কেকেআর।

এদিকে, রিকি পন্টিং গত বছর দায়িত্ব নেওয়ার পরেই যেন বদলে গিয়েছে পাঞ্জাব। উন্নত স্ট্রাটেজির পাশাপাশি দলে এসেছে পেশাদারি মনোভাব ও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যেমন – অজি প্রতিভা কুপার কনোলি। দুই ম্যাচেই দারুন ছন্দে ছিলেন কনোলি। কিন্তু, পরপর দুই ম্যাচ জিতলেও একটা সমস্যা ভোগাচ্ছে পাঞ্জাবকে। স্লো ওভার রেট ! এই নিয়ে দুই ম্যাচেই স্লো-ওভার রেটের কারণে প্রায় ৪০ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়সকে। যদিও, শ্রেয়স নিজে বলছেন,”লম্বা প্রতিযোগিতা। শুরু ভাল হয়েছে। এভাবেই খেলতে চাই।” কিন্তু এই স্লো ওভার রেটের কারণে চাপে শ্রেয়স। পরের ম্যাচে একই ঘটনা ঘটলে এক ম্যাচ ব্যান হয়ে যাবেন শ্রেয়স। পাঞ্জাব দল যথেষ্ট ঝকঝকে। দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং দারুন ফর্মে। চেন্নাইয়ের বিরুদ্ধে দুজনে ৪ ওভারেই তুলে দিয়েছিলেন প্রায় ৬০ রান। ফর্মে ছিলেন শ্রেয়স নিজেও। করেছেন ২৬ বলে ৫০। বোলিংয়ে উন্নতি করেছেন চাহাল, অর্শদীপরাও। আজও নাইট সমর্থকরা আক্ষেপ করেন, কেন ২০২৪ সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করার পরেও ছেড়ে দিতে হয়েছিল শ্রেয়সকে। এছাড়া, কেকেআর ছেড়ে দিয়েছিল মিচেল স্টার্ককেও।

কেকেআর যেন সমস্যায় জর্জরিত। ক্যাপ্টেন রাহানের অফ ফর্ম, রিঙ্কু সিংয়ের অফ ফর্ম, বরুণ ও নারিনের সাদামাটা পারফরম্যান্স। একমাত্র আসার আলো ব্লেসিং মুজারাবানি। গত ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন মুজারাবানি। ফর্ম পাচ্ছেন না বৈভব অরোরা, কার্তিক ত্যাগীরা। তাই আগামীকাল নাইট বোলিংয়ের প্রধান ভরসা তিনিই। টানা ৩ ম্যাচে হারলে কিন্তু ট্রফি অনেক দূরে চলে যাবে নাইটদের।

Follow Us