AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live Streaming: শেষের পথে IPL; কখন, কোথায় ও কীভাবে দেখবেন KKR vs SRH প্রথম কোয়ালিফায়ার ম্যাচ?

IPL 2024 Qualifier 1, Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad: আইপিএলের ১৭তম সংস্করণের প্রথম কোয়ালিফায়ারের শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স এবং প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএলে এই দুই টিম তাদের মরসুমের প্রথম ম্যাচেও মুখোমুখি হয়েছিল।

KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live Streaming: শেষের পথে IPL; কখন, কোথায় ও কীভাবে দেখবেন KKR vs SRH প্রথম কোয়ালিফায়ার ম্যাচ?
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live Streaming: শেষের পথে IPL; কখন, কোথায় ও কীভাবে দেখবেন KKR vs SRH প্রথম কোয়ালিফায়ার ম্যাচ?
| Updated on: May 20, 2024 | 7:30 PM
Share

আমেদাবাদ: রাত পোহালেই একটা বিশেষ দিন। কারণ আর ২৪ ঘণ্টা পর ১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ার। যেখানে মুখোমুখি হবে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স এবং প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। গ্রুপ পর্বের শীর্ষে থাকা ২টো দল ভালো ছন্দে রয়েছে। এ বারের আইপিএলে (IPL) মরসুমের শুরুতে ইডেনে হায়দরাবাদকে ৪ উইকেটে হারিয়েছিল কেকেআর। তারপর আর মুখোমুখি হয়নি ২টো দল। এ বার প্রথম কোয়ালিফায়ারে কোন দল করে বাজিমাত, সেটাই দেখার। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন আইপিএলে KKR vs SRH প্রথম কোয়ালিফায়ার ম্যাচ।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি কবে হবে?

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি (২১ মে) আগামিকাল, মঙ্গলবার হবে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি কোথায় হবে?

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের প্রথম কোয়ালিফায়ার ম্যাচের লাইভ স্ট্রিমিং?

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের প্রথম কোয়ালিফায়ার ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।

Follow Us