AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR : বৃষ্টি বাঁচাল মান, রাহানের চালে অবাক ইডেন!

IPL 2026 : ৬৬ হাজারি ইডেনে দর্শক এলেন মাত্র ২৯ হাজার। এলেন শাহরুখ খানও (Shahrukh Khan)। তাঁর সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সুহানা। তবে বিরতিতে দেখা গেল, কর্পোরেট বক্সে ভেঙ্কি মাইসোরের সঙ্গে উত্তেজিত ভাবে কথা বলছেন শাহরুখ। নিশ্চয়ই বলে দিতে হয় না, কোন বিষয়ে কথা হচ্ছিল।

KKR : বৃষ্টি বাঁচাল মান, রাহানের চালে অবাক ইডেন!
বিতর্কের মূলে রাহানে!Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 07, 2026 | 11:09 AM
Share

কলকাতা : আইপিএলে গতকাল কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার পর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। গতবারের মতো ম্যাচ না হলেও একগাদা অভিযোগ রাহানেকে (Ajinkya Rahane) ঘিরে। গতকাল যে বৃষ্টি হবে, এটা জেনেই সমর্থকেরা খেলা দেখতে এসেছিলেন। কিন্তু বাধ সাধল বৃষ্টি। মাত্র ৩.৪ ওভারেই নাইটের স্কোর ছিল ২৫/২। এরপরেই বৃষ্টি এসে পাঞ্জাবের ভরা মজলিস পণ্ড করে দিল।

এখানেই উঠছে প্রশ্ন। বৃষ্টির চোখরাঙানি থাকলে সচরাচর টসে জয়ী অধিনায়ক ফিল্ডিং নেন যাতে বৃষ্টি হলে চাপমুক্ত মনে রান তাড়া করা যায়। এ দিন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে টস জিতেও ব্যাটিং নিলেন। এরপর থেকেই যেন অবিশ্বাসের ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রবিচন্দ্রন অশ্বিন থেকে উমেশ যাদব, সবাই যেন বিস্মিত নাইট অধিনায়কের এই সিদ্ধান্তে। প্রত্যেকের রায় একই। বৃষ্টির মধ্যে টসে জিতে বোলিং নেওয়া আত্মহত্যার সিদ্ধান্ত।

নাইট দলে গতকাল ছিলেন ৩ পেসার। কার্তিক ত্যাগী, নভদীপ সাইনি ও বৈভব অরোরা। স্পিনার শুধু অনুকূল রায়। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ছিলেন ব্লেসিং মুজারাবানি। এরই সঙ্গে, প্রথম একাদশে গতকাল ছিল মাত্র ৩ বিদেশী। কিন্তু কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছেন রাহানে ? কেন অভিষেক নায়ার বা ডিজে ব্র্যাভো তাঁকে সিদ্ধান্ত সম্বন্ধে একটু হলেও শেখাচ্ছেন না ? রাহানে বললেন, নারিন অসুস্থ ও চোটের কারণে বরুণ চক্রবর্তী নেই। শেষবার তাঁরা একসঙ্গে খেলেননি ২০১৯ সালে।

৬৬ হাজারি ইডেনে দর্শক এলেন মাত্র ২৯ হাজার। এলেন শাহরুখ খানও (Shahrukh Khan)। তাঁর সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সুহানা। তবে বিরতিতে দেখা গেল, কর্পোরেট বক্সে ভেঙ্কি মাইসোরের সঙ্গে উত্তেজিত ভাবে কথা বলছেন শাহরুখ। নিশ্চয়ই বলে দিতে হয় না, কোন বিষয়ে কথা হচ্ছিল। অবশ্যই, দল এবং নিলামে কলকাতার সিদ্ধান্ত! চলতি আইপিএলের প্রথম পয়েন্ট পেল কেকেআর। ৩ ম্যাচ খেলে মোট পয়েন্ট ১। উল্টোদিকে, পাঞ্জাব এই মুহূর্তে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রয়েছে প্রথম স্থানে। বৃষ্টি একদিক থেকে বাঁচিয়ে দিল কেকেআরকে। নাহলে ১ পয়েন্টও আসত কি ? কে জানে!

Follow Us