
লখনৌয়ের একানা স্টেডিয়ামে আজ ফিরতি লেগে মুখোমুখি অজিঙ্ক রাহানের কেকেআর ও ঋষভ পন্থের লখনৌ। আগের ম্যাচেই মুকুল চৌধুরীর ব্যাটে জেতা ম্যাচ হেরেছে কেকেআর। গত সাক্ষাতে কেকেআর-কে হারিয়েছিল লখনৌ। এই আইপিএলে এই মুহূর্তে ১ জয় ও ৫ হারসহ পয়েন্টস টেবিলের লাস্ট বয় কেকেআর। আজ কি কলকাতা লখনৌকে হারিয়ে গত ম্যাচে হারের বদলা নিতে পারবে? সেই দিকেই আজ নজর থাকবে ক্রিকেট সমর্থকদের।
কিছু অভ্যন্তরীণ গোলযোগের জন্য বাকি লাইভ প্রকাশ করা সম্ভব হয়নি। ম্যাচে ১৫৬ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ১৫৫/৮ করে লখনৌ। সুপার ওভারে কেকেআরের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২ রান। বাউন্ডারি মেরে সেই রান তুলে দেন রিঙ্কু সিংহ। সুপার ওভারে লখনৌকে হারাল কলকাতা।
প্রথম ৮ ওভার হয়ে গেলেও খুব একটা রিস্ক নিতে দেখা যাচ্ছে না লখনৌকে। ২০ বলে ২১ করেছেন মার্কক্র্যাম, ২৫ বলে ২৩ রানে অপরাজিত ঋষভ।
কলকাতা প্রথম ৬ ওভার খেলে করেছিল ৩১/৩। লখনৌ করল ৩৭/১। ১৯ রানে অপরাজিত পন্থ ও ১৬ রানে মার্কক্র্যাম।
৪ ওভার শেষে লখনৌয়ের স্কোর ২২/১। ১১ রানে নট আউট রয়েছেন ঋষভ পন্থ।
২ ওভারের মধ্যেই প্রথম উইকেট পড়ল লখনৌয়ের। বৈভব অরোরার বলে আউট হলেন মিচেল মার্শ। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও আইডেন মার্করাম।
শেষ ওভারে ৪ বলে ৪ ছক্কা মারলেন রিঙ্কু। দলের রান পৌঁছে গেল দেড়শোর গন্ডি। ২০ ওভার শেষে কলকাতার স্কোর ১৫৫/৭।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঋষভ পন্থ। প্রথমে ব্যাট করবে নাইটরা। প্রথম ১১ জনের দলে নেই মাথিশা পাথিরানা। আর কবে খেলবেন তিনি ?
আইপিএলে প্রত্যাবর্তন ঘটেছে শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানার। ১৮ কোটি টাকা দিয়ে তাঁকে কিনলেও এখনও মাঠে নামেননি তিনি। সদ্যই ফিরেছেন চোট থেকে। আজ কি তাঁকে দলে রাখবে কেকেআর ম্যানেজমেন্ট?