AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND A vs AUS A: ডনের দেশে ৬ উইকেটে মুকেশ কুমারের কেরামতি, অজিদের দু’শো তুলতে দিল না ভারত

Mukesh Kumar: বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের স্কোয়াডে রিজার্ভে রয়েছেন মুকেশ। তার আগে ভারত-এ দলের হয়ে তিনি যেভাবে জ্বলে উঠলেন, তাতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের নজরে আরও একবার পড়লেন।

IND A vs AUS A: ডনের দেশে ৬ উইকেটে মুকেশ কুমারের কেরামতি, অজিদের দু'শো তুলতে দিল না ভারত
IND A vs AUS A: ডনের দেশে ৬ উইকেটে মুকেশ কুমারের কেরামতি, অজিদের দু'শো তুলতে দিল না ভারতImage Credit: X
| Updated on: Nov 01, 2024 | 10:37 AM
Share

কলকাতা: আর কয়েকদিন পর রোহিত শর্মা, বিরাট কোহলিরা পাড়ি দেবেন অজি সফরে। ভারতের মাটিতে একদিকে আজ, শুক্রবার শুরু হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার শেষ টেস্ট ম্যাচ। আর সুদূর ম্যাকায়তে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া এ টিম। বৃহস্পতিবার তা শুরু হয়েছে। ওই আনঅফিসিয়াল টেস্টে টস জিতে প্রথমে ভারত-এ টিমকে ব্যাটিংয়ে পাঠান অজি ক্যাপ্টেন। এই ম্যাচের প্রথম দিন ১০৭ রানে অলআউট হয় ঋতুরাজ গায়কোয়াড়ের ভারত। টিমের কোনও ক্রিকেটার হাফসেঞ্চুরিও করতে পারেনি। এরপর শুরু হয় অজিদের ইনিংস। প্রথম দিন ৪ উইকেটে ৯৯ রান তোলে অজিরা। দ্বিতীয় দিন এরপর ১৯৫ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেয় ভারত। নেপথ্যে মুকেশ কুমারের ৬ উইকেট।

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২০০ রান তুলতে দিলেন না ভারতের বোলাররা। ভারতের মতো অজি এ দলের কোনও ক্রিকেটারই হাফসেঞ্চুরি করতে পারেননি। ক্যাপ্টেন নাথান ৩৯ রান করেন। অজিদের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান কুপারের (৩৭)। এ ছাড়া ওয়েবস্টার ও টড মরফিরা করেন ৩৩ রান করে। ওপেনার স্যাম কন্টাস থেকে শুরু করে মুকেশের শিকার হয়েছেন ওয়েবস্টার, কুপার, জস ফিলিপে, ব্রেন্ডন ও টড মারফি। ১৮.৪ ওভার বল করে ৭টি মেডেন সহ ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন মুকেশ। ম্যাচের প্রথম দিন তিনি নিয়েছিলেন ২টি উইকেট। আর দ্বিতীয় দিন তুলে নেন আরও চারটি। তাঁর পাশাপাশি প্রসিধ কৃষ্ণা নেন ৩টি উইকেট। অপর একটি তুলে নেন নীতীশ কুমার রেড্ডি।

বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের স্কোয়াডে রিজার্ভে রয়েছেন মুকেশ। তার আগে ভারত-এ দলের হয়ে তিনি যেভাবে জ্বলে উঠলেন, তাতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের নজরে আরও একবার পড়লেন। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হলে যদি টিম ইন্ডিয়ার মূল স্কোয়াডের কোনও বোলার অসুস্থ হন বা তাঁকে না পাওয়া যায়, সেক্ষেত্রে মুকেশের কথা ভাবতে পারে ভারতীয় শিবির।

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ