
অবশেষে কি চেন্নাই সমর্থকদের জন্য সুখবর আসতে চলেছে? এমনই খবর শোনা গিয়েছে সদ্যই। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ফিরতে পারেন সিএসকে দলের প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনি। এই আইপিএলে এখনও অবধি হলুদ জার্সিতে মাঠে নামেননি ধোনি। কাফ মাসলের চোট থাকায় আইপিএলের শুরু থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এর মধ্যেই শোনা গিয়েছে ধোনির সুস্থতার খবর। আজ আবার মুখোমুখি চেন্নাই ও মুম্বই। এই আইপিএলে দুই দলের অবস্থা শোচনীয়। আজ যে দল জিতবে, তারা আইপিএল টেবিলে অনেকটা এগিয়ে যাবে।
দশম উইকেটের পতন মুম্বইয়ের। শেষ উইকেট নিলেন গুন্জনপ্রিত সিংহ। ১০৪ রানে অল আউট। ১০৩ রানে জিতে চেন্নাই উঠে গেল পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে।
অবশেষে ১০০ রান পার করল মুম্বই। ১৭ ওভার শেষে তাদের স্কোর ১০০/৮। ১৮ বলে ১০৮ রান প্রয়োজন মুম্বইয়ের।
আবার উইকেট। এবার সূর্যকুমার যাদবকে আউট করলেন আকিল হুসেন। ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন আকিল।৩৭ রানের মাথায় আউট হলেন সূর্য। ১৪ ওভার শেষে মুম্বই ৯০/৭।
একই ওভারে পরপর দুই বলে আউট অধিনায়ক হার্দিক ও শারফেন রাদারফোর্ড। হার্দিক আউট হলেন ১ রানে। পরের বলে ক্রিজে এসেই আউট রাদারফোর্ড। ২০৮ রান তাড়া করতে গিয়ে ধুঁকছে মুম্বই। ১৩ ওভার শেষে তাদের স্কোর ৮৭/৬।
চতুর্থ উইকেটের পতন মুম্বইয়ের। আকিল হুসেনের বল ব্যাটে লেগে উইকেটে লেগে প্লেড অন হলেন তিলক। ২৯ বলে ৩৭ রান করে আউট হলেন তিলক।
১০ ওভারে মুম্বইয়ের স্কোর ৩ উইকেট হারিয়ে। সূর্যকুমার অপরাজিত ২৮ রানে। তিলক ভার্মা অপরাজিত ২৯ রানে। ১০ ওভারে এখনও ১৩৪ রান প্রয়োজন মুম্বইয়ের।
ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তুলছে মুম্বই। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪৬/৩। সূর্যকুমার অপরাজিত ২০ রানে, তিলক অপরাজিত ১৬ রানে।
লক্ষ্য ২০৮। তিন ওভারেই তিন উইকেট পড়ে গিয়েছে ঘরের দল মুম্বইয়ের। এর মধ্যেই দলের হাল ধরেছেন সূর্যকুমার ও তিলক ভার্মা। ৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেট হারিয়ে ২৪।
৩ ওভারের মধ্যেই ৩ উইকেট পড়ে গিয়েছে মুম্বইয়ের। আকিল হুসেন নিলেন ২ উইকেট। তৃতীয় ওভার উইকেট মেডেন দিলেন আকিল। ৩ বলে ০ করে আউট হলেন নমন ধীর। মুম্বইয়ের স্কোর ১১/৩।
শেষ ওভারে সঞ্জুর শতরান। ২০০ রানের গন্ডি পেরোলো সিএসকে। ২০ ওভারে সিএসকে-র স্কোর ২০৭/৬।
টস হয়ে গিয়েছে। টসে জিতে ফিল্ডিং করবে মুম্বই। ডার্সি শর্টের বদলে খেলবেন ভীর।
আজ ওয়াংখেড়েতে মুখোমুখি দুই দল। যে জিতবে, তারাই পয়েন্টস টেবিলে উপরে উঠবে। আজ ধোনি খেলবেন কি না, সেদিকেই নজর থাকবে আমজনতার। পয়েন্ট টেবিলে সিএসকের অবস্থাও শোচনীয়। ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ধোনিরা। সেখানে আজ মুম্বইকে হারিয়ে উপরের দিকে উঠতে পারার সম্ভাবনা রয়েছে সিএসকের।