AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neeraj Chopra: নীরজের নামেই জ্যাভলিন ইভেন্ট! আসছেন পাকিস্তানের আর্শাদ নাদিম?

Neeraj Chopra Event: ভারতের মাটিতেই কি অলিম্পিকের বদলা নেবেন নীরজ? এমনিতে পাকিস্তানের আর্শাদকে ট্র্যাক ও ট্র্যাকের বাইরে অনেক সাহায্য করেন নীরজ। তবে বেঙ্গালুরুর এই ইভেন্ট ঘিরে রয়েছে মিডিয়ার তুমুল আগ্রহ।

Neeraj Chopra: নীরজের নামেই জ্যাভলিন ইভেন্ট! আসছেন পাকিস্তানের আর্শাদ নাদিম?
Image Credit: PTI FILE
| Updated on: Apr 21, 2025 | 6:13 PM
Share

চ্যাম্পিয়ন বনাম চ্য়াম্পিয়ন? ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়াকে হারিয়ে সোনা জিতে নেন পাকিস্তানের আর্শাদ নাদিম। নীরজের থ্রো ছিল ৮৮.১৩ মিটার। কিন্তু সকলকে চমকে দিয়ে ৯২.৯৭ মিটার থ্রো করেন পাক জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ। আবার কি জ্যাভলিন হাতে মুখোমুখি দেখা যাবে আর্শাদ ও নীরজকে? ভারতের মাটিতেই কি অলিম্পিকের বদলা নেবেন নীরজ? এমনিতে পাকিস্তানের আর্শাদকে ট্র্যাক ও ট্র্যাকের বাইরে অনেক সাহায্য করেন নীরজ। তবে বেঙ্গালুরুর এই ইভেন্ট ঘিরে রয়েছে মিডিয়ার তুমুল আগ্রহ।

টোকিও অলিম্পিক গেমসে চ্যাম্পিয়ন নীরজ চোপড়া সোমবার নিশ্চিত করেছেন যে, তাঁর নামে ভারতে শুরু হতে চলেছে জ্যাভলিন ইভেন্ট এনসি ক্লাসিক। এই ইভেন্টটি হওয়ার কথা ছিল হরিয়ানার তাউ দেবীলাল স্টেডিয়ামে। শেষ মুহূর্তে ভেনু বদল করা হয়েছে। তবে দিনক্ষণ একই থাকছে। হরিয়ানার বদলে ইভেন্টটি বেঙ্গালুরুর কান্তিরাভা আউটডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্শাদ নাদিম এই ইভেন্টে যোগ দেবেন কিনা, তা এখনও কনফার্ম নয়। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে নীরজ বলেন, ‘আমি আর্শাদের সঙ্গে কথা বলেছি। ও জানিয়েছে, কোচের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে। আপাতত বেশ কিছু ক্রীড়াবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। সব ঠিক হলে চূড়ান্ত তালিকা দিতে পারব।’

একদিকে যেমন ইভেন্টে নামবেন, তেমনই আয়োজকের ভূমিকাতেও দেখা যাবে নীরজকে। তাঁর নামে টুর্নামেন্ট বলে সফল করতে ঝাঁপিয়ে পড়েছেন ভারতের সোনার ছেলে। শোনা যাচ্ছে, বেঙ্গালুরুতে চাঁদের হাট বসতে চলেছে। ভারতের সর্বকালের সেরা অ্যাথলিট নীরজ তো আছেনই, সঙ্গে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সও থাকতে পারেন। আসবেন অলিম্পিক পদকপ্রাপ্ত জুলিয়াস ইয়েগোরও। উপস্থিত থাকবেন প্রাক্তন অলিম্পিক চ্য়াম্পিয়ন থমাস রোলার, আমেরিকান জ্য়াভলিন থ্রোয়ার কার্টিস থম্পসনও। এছাড়াও রোহিত যাদব সহ বেশ কয়েকজন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার অংশ নেবেন এই ইভেন্টে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো