AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit on NZ: নিউজিল্যান্ড স্পিন-পেস সবই ভালো খেলে, কী ভাবছেন রোহিত?

India vs New Zealand Test Series: বিশেষ করে বলতে হয় ক্যাপ্টেন টম ল্যাথাম এবং রাচিন রবীন্দ্রর কথা। গত বছর ওয়ান ডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন রাচিন। আইপিএলেও খেলেছেন। নিউজিল্যান্ড টিমকে নিয়ে কী ভাবছে ভারতীয় শিবির? ক্যাপ্টেন রোহিত শর্মা যা বলছেন...।

Rohit on NZ: নিউজিল্যান্ড স্পিন-পেস সবই ভালো খেলে, কী ভাবছেন রোহিত?
Image Credit: PTI
| Updated on: Oct 15, 2024 | 2:33 PM
Share

একটা সংক্ষিপ্ত বিরতি। আবারও লাল-বলে বিরাট-রোহিতরা। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এ বার নিউজিল্যান্ড। খাতায় কলমে হোক বা শক্তি, বাংলাদেশ আর নিউজিল্যান্ড এক নয়। তাদের বিরুদ্ধে পরিকল্পনা গড়াও কঠিন। নিউজিল্যান্ড ব্যাটাররা পেস-স্পিন দুটোই ভালো খেলে। বিশেষ করে বলতে হয় ক্যাপ্টেন টম ল্যাথাম এবং রাচিন রবীন্দ্রর কথা। গত বছর ওয়ান ডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন রাচিন। আইপিএলেও খেলেছেন। নিউজিল্যান্ড টিমকে নিয়ে কী ভাবছে ভারতীয় শিবির? ক্যাপ্টেন রোহিত শর্মা যা বলছেন…।

ভারতে আসার আগে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। অন্য দিকে, নিউজিল্যান্ড সদ্য শ্রীলঙ্কায় দু-ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে। পরিস্থিতি ভিন্ন। নিউজিল্যান্ড প্রসঙ্গে রোহিত বলছেন, ‘আমাদের কাছে প্রতিটা টিমই নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। নিউজিল্যান্ডও আলাদা দল। ওদের বিরুদ্ধেও আলাদা চ্যালেঞ্জ। ওদের বিরুদ্ধে প্রচুর খেলেছি। শক্তি-দুর্বলতাও জানি। আগেও বলেছি, আমাদের নজর থাকে গত সিরিজে যা করেছি, তার চেয়ে ভালো পারফর্ম করা। সব বিভাগে উন্নতি করা। ফোকাস নিজেদের উপরই। আরও উন্নতি কী ভাবে করা যায়। প্রতিপক্ষ নয়, নিজেদের উপর বেশি ফোকাস।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গত দুই সংস্করণেই ফাইনালে উঠেছে ভারত। এ বার পয়েন্ট টেবলে শীর্ষে। নিউজিল্যান্ডকে ক্লিন সুইপ করলে ফাইনালের দরজায় থাকবে ভারতীয় দল। এরপর অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের সিরিজ। রোহিত বলছেন, ‘এখনই ফাইনাল নিয়ে ভাবছি না। আমি কখনও এত দূরের কথা ভাবি না। আপাতত আমাদের সামনে যা আছে, সেটাই আসল। সহজ বিষয় হল, ভালো খেললে ফাইনালে যাব, নয়তো যেতে পারব না। সে কারণে এই সিরিজেই আপাতত নজর। এরপর অস্ট্রেলিয়া নিয়ে ভাবব।’

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ