AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Champions Trophy 2025: ভারতের বিরুদ্ধে সুপার সানডের মেগা ম্যাচের আগে পাকিস্তানকে বড়সড় শাস্তি দিল আইসিসি!

Pakistan Cricket: টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পাকিস্তানের স্টেডিয়াম সংস্কারের কাজ নিয়ে বার বার পিসিবিকে সমালোচনা সইতে হয়েছে। এ বার মিনি বিশ্বকাপের বল মাঠে গড়াতে না গড়াতেই শাস্তির মুখে পড়ল পাকিস্তান। কেন আইসিসি শাস্তি দিল পাকিস্তানকে?

ICC Champions Trophy 2025: ভারতের বিরুদ্ধে সুপার সানডের মেগা ম্যাচের আগে পাকিস্তানকে বড়সড় শাস্তি দিল আইসিসি!
ভারত ম্যাচের আগে পাকিস্তানকে শাস্তি দিল আইসিসিImage Credit: PTI
| Updated on: Feb 20, 2025 | 7:09 PM
Share

দুবাই: দীর্ঘদিন পর আইসিসির কোনও টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। শুরুতেই হোঁচট খেয়েছে গ্রিন আর্মি। কিউয়িদের কাছে করাচিতে হেরেছেন মহম্মদ রিজওয়ানরা। রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) রোহিত শর্মার ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের (Pakistan)। তার আগে বাবর-শাহিনদের শাস্তি দিল আইসিসি। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পাকিস্তানের স্টেডিয়াম সংস্কারের কাজ নিয়ে বার বার পিসিবিকে সমালোচনা সইতে হয়েছে। এ বার মিনি বিশ্বকাপের বল মাঠে গড়াতে না গড়াতেই শাস্তির মুখে পড়ল পাকিস্তান। কেন আইসিসি শাস্তি দিল পাকিস্তানকে?

করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্লো ওভার রেটের জন্য শাস্তি পাচ্ছে পাকিস্তান। মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রিন আর্মির ওই ম্যাচের ফি-র ৫ শতাংশ কাটছে আইসিসি। এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারির অ্যান্ডি পাইক্রফট সবদিক পর্যালোচনা করে মহম্মদ রিজওয়ানদের এই শাস্তি দিয়েছেন।

প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনালদের জন্য আইসিসির আচরণবিধির ধারা ২.২২ অনুসারে এই অপরাধ ন্যূনতম ওভার-রেট অপরাধের সঙ্গে সম্পর্কিত। যে টিম নির্ধারিত সময়ের মধ্যে বল করতে পারবে না, তাদের প্রতি ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান অপরাধ স্বীকার করে করে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো এবং শারফুদ্দৌলা, থার্ড আম্পায়ার জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ অভিযোগটি দায়ের করেন।

Follow Us
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য