AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs PAK: ভারতের ‘বি’ টিমকে হারাতে…. পাকিস্তানকে চ্যালেঞ্জ বিশ্বজয়ীর

India vs Pakistan in Champions Trophy 2025: গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকেও হারিয়েছিল ভারত। এরপর পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তান দু-দলই সেমিফাইনালের দৌড় থেকে বাইরে। এখন শুধুই নিয়মরক্ষার এক ম্যাচ বাকি। এর মাঝেই পাকিস্তানকে নিয়ে বড় মন্তব্য বিশ্বজয়ীর।

IND vs PAK: ভারতের 'বি' টিমকে হারাতে.... পাকিস্তানকে চ্যালেঞ্জ বিশ্বজয়ীর
Image Credit: PTI FILE
| Updated on: Feb 25, 2025 | 2:29 PM
Share

বাংলাদেশ, পাকিস্তান ম্যাচ অতীত। ভারতের চোখ এখন থেকেই সেমিফাইনালে। যদিও গ্রুপে এক ম্যাচ বাকি রয়েছে এখনও। ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। গ্রুপ এ-র সেরা হওয়ার লড়াই। তবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের এখনও ঘোর কাটছে না পাকিস্তান ম্যাচ নিয়ে। একপেশে জয়, সেমিফাইনালে জায়গা করে নেওয়া, বিরাট কোহলির ওডিআই কেরিয়ারের ৫১তম সেঞ্চুরি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকেও হারিয়েছিল ভারত। এরপর পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তান দু-দলই সেমিফাইনালের দৌড় থেকে বাইরে। এখন শুধুই নিয়মরক্ষার এক ম্যাচ বাকি। এর মাঝেই পাকিস্তানকে নিয়ে বড় মন্তব্য বিশ্বজয়ীর।

পাকিস্তান ক্রিকেটে ইতিমধ্যেই ডামাডোল শুরু হয়ে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক তারা। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। সেই পাকিস্তানকে দুরমুশ করেছে ভারত। টুর্নামেন্ট শেষ হলেই পাকিস্তানের কোচিং টিমের বিদায় হতে চলেছে। তেমনই পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির পদত্যাগের দাবিও উঠছে। এরই মাঝে কিংবদন্তি সুনীল গাভাসকর বলছেন, পাকিস্তান টিমের এমনই হাল, ভারতের বি টিমকে হারাতেও ঘাম ঝরবে।

ভারতের ৮৩’র বিশ্বজয়ী দলের সদস্য তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকর একটি সাক্ষাৎকারে বলেন, ‘ভারতের সি টিম পাঠালে কী হবে জানি না। তবে ভারতের বি টিমকে হারাতেও ঘাম ঝরবে এই পাকিস্তানের।’ ১৯৯৬ সালের পর কোনও আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। গাভাসকর আরও বলেন, ‘ওদের বেঞ্চ স্ট্রেন্থের হাল দেখে অবাক হই। পাকিস্তানের ব্যাটাররা কোনও দিনই টেকনিকের দিক থেকে দুর্দান্ত ছিল না। কিন্তু ব্যাটিংটা করতে পারত। ইনজামাম উল হকই যেমন। ওর স্টান্স দেখলে বোঝা যাবে না, কিন্তু ব্যাটিংটা দুর্দান্ত করত।’

Follow Us