AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prithvi Shaw: নষ্ট প্রতিভা? নিজেই নিজের শত্রু, পৃথ্বীকে নিয়ে মন্তব্য মুম্বই ক্রিকেট কর্তার!

পৃথ্বীর মতো চরম প্রতিভাবান ক্রিকেটারের এই পরিণতি কেন? মুম্বই ক্রিকেট সংস্থার এক সিনিয়র কর্তা মুখ খুললেন। রঞ্জি টিম থেকে বাদ দেওয়ার পর যাতে ফিটনেস বাড়াতে পারেন, এমসিএ-র অ্যাকাডেমিতে ট্রেনিং করতে বলা হয়েছিল তাঁকে। পৃথ্বী নিয়মিত ট্রেনিংই করেননি।

Prithvi Shaw: নষ্ট প্রতিভা? নিজেই নিজের শত্রু, পৃথ্বীকে নিয়ে মন্তব্য মুম্বই ক্রিকেট কর্তার!
নষ্ট প্রতিভা? নিজেই নিজের শত্রু, পৃথ্বীকে নিয়ে মন্তব্য মুম্বই ক্রিকেট কর্তার!Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 20, 2024 | 1:53 PM
Share

কলকাতা: ‘হা ঈশ্বর, আর কত কী করতে হবে!’ বিজয় হাজারে ট্রফির টিম থেকে বাদ পড়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পৃথ্বী শ। কেউ কি সহানুভূতির চোখে দেখেছেন? যত দিন যাচ্ছে, নিজের পক্ষে আর লোক খুঁজে পাচ্ছেন না পৃথ্বী শ। একে একে বাদ পড়ে যাচ্ছেন টিম থেকে। রঞ্জি ট্রফির টিম থেকে বাদ গিয়েছেন আগেই। এ বার ওয়ান ডে টিম থেকে বাদ দেওয়া হল। প্রচার করা হচ্ছিল, পৃথ্বী নাকি নিজের সরে দাঁড়িয়েছেন মুম্বই টিম থেকে। তা আসলে নয়, ফিটনেস, শৃঙ্খলা, ফর্ম— এই তিন কারণেই টিম থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। এতেই শেষ নয়, সিনিয়ররাও তাঁকে আর টিমে চাইছেন না। আচরণ নাকি এতটাই খারাপ। পৃথ্বীর মতো চরম প্রতিভাবান ক্রিকেটারের এই পরিণতি কেন? মুম্বই ক্রিকেট সংস্থার এক সিনিয়র কর্তা মুখ খুললেন।

জানা যাচ্ছে, সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার জন্য ভোর ৬টায় টিম হোটেলে পৌঁছেছিলেন। তার আগে নাকি সারারাত পার্টি করেছেন। এমনকি টুর্নামেন্ট চলাকালীনও প্রায়ই রাতভোর পার্টি করেছেন। প্র্যাক্টিসেও নিয়মিত যেতেন না। পৃথ্বী যে নষ্ট প্রতিভা, মেনে নিচ্ছে ক্রিকেট মহলও। ওই কর্তার পরিষ্কার বক্তব্য, ‘আর কেউ নয়, পৃথ্বী নিজেই নিজের শত্রু।’ ফিটনেস মান এত তলানিতে, মাঠে লুকোতে হয়েছে তাঁকে। মুম্বই চ্যাম্পিয়ন হলেও কার্যত ১০ জনে ফিল্ডিং করতে হত। একটু দূর দিয়ে যাওয়া বল ধরতেই পারতেন না। পৃথ্বীর এই দশা হল কেন?

রঞ্জি টিম থেকে বাদ দেওয়ার পর যাতে ফিটনেস বাড়াতে পারেন, এমসিএ-র অ্যাকাডেমিতে ট্রেনিং করতে বলা হয়েছিল তাঁকে। পৃথ্বী নিয়মিত ট্রেনিংই করেননি। একটা জিনিস পরিষ্কার, মুম্বই টিমের পরিবেশ খানিকটা হলেও পৃথ্বীর জন্য খারাপ হয়ে যাচ্ছিল। তাই তাঁকে বাদ দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নিতে হয়েছে। ওই কর্তার কথায়, ‘পরিস্থিতি এমন যে, টিমের সিনিয়ররা ওর আচরণ নিয়ে অভিযোগ করেছে।’

Follow Us
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?