AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket: ম্যাচ গড়াপেটা নিয়ে সব ফাঁস করে দেব! পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের হুঁশিয়ারি

Pakistan Cricket Board: শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের জন্যই তাঁর এই বার্তা নাকি সত্য়িই অনেক কিছু জানেন, এই নিয়েও অবশ্য জোর জল্পনা চলছে। তবে এই বার্তা নিয়ে বিশ্ব ক্রিকেটে কিছুটা হলেও হইচই পড়েছে বলাই যায়। কী বলছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার?

Pakistan Cricket: ম্যাচ গড়াপেটা নিয়ে সব ফাঁস করে দেব! পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের হুঁশিয়ারি
Image Credit: Stu Forster/ALLSPORT/Getty Images
| Updated on: Apr 21, 2025 | 7:44 PM
Share

ম্যাচ গড়াপেটা নিয়ে একাধিক বার নাম জড়িয়েছে পাকিস্তান ক্রিকেটারদের। গড়াপেটার দায়ে নির্বাসনের শিকারও হয়েছিলেন। এ বার পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার ফিক্সিং নিয়ে অনেক তথ্য ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন। শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের জন্যই তাঁর এই বার্তা নাকি সত্য়িই অনেক কিছু জানেন, এই নিয়েও অবশ্য জোর জল্পনা চলছে। তবে এই বার্তা নিয়ে বিশ্ব ক্রিকেটে কিছুটা হলেও হইচই পড়েছে বলাই যায়। কী বলছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ?

ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন রশিদ লতিফ। এর আগেও বেশ কয়েকবার ‘ম্যাচ ছেড়ে দেওয়া’ প্রসঙ্গে মুখ খুলেছেন। এর জেরেই প্রবল চাপে পড়েছিল পাকিস্তান ক্রিকেট। একঝাঁক ক্রিকেটারের নাম উঠেছিল। যাঁরা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। সেই স্ক্যান্ডালের নানা তথ্য প্রকাশ্যে এসেছিল। উঠে এসেছিল বেশ কিছু হাইপ্রোফাইল নাম। যেমন আতাউর রহমান, দানিশ কানেরিয়া, সলমন বাট, মহম্মদ আমির, মহম্মদ আসিফ, শারজিল খান, সেলিম মালিকের মতো নানা নাম। এমনকি কিংবদন্তি ওয়াসিম আক্রমের নামও। যা নিয়ে তদন্তও হয়েছিল।

এর আগেও অনেক প্রাক্তন ক্রিকেটারই হুঁশিয়ারি দিয়েছেন, ম্যাচ ফিক্সিং নিয়ে নানা কথা প্রকাশ্যে আনার। কিন্তু আদতে তেমন কিছুই দেখা যায়নি। অনেকে যেমন সলমন বাট, মহম্মদ আমিরের মতো ক্রিকেটাররা নির্বাসনও কাটিয়েছেন। আবার টিমেও ফিরেছিলেন। ফলে রশিদ লতিফের এই হুঁশিয়ারিকে অনেকেই স্রেফ দৃষ্টি আকর্ষণের চেষ্টা বলেও মনে করছেন।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী