AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranji Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছোট্ট ব্রেক, ভারত সেরার লড়াইয়ে বিদর্ভ-কেরল; জানুন বিস্তারিত

Ranji Trophy 2024-25 Final: কাল শুরু হচ্ছে রঞ্জি ট্রফি ফাইনাল। নাগপুরে হবে এই ফাইনাল। ঘরের মাঠে খেলার সুযোগ। বিদর্ভ যে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে চাইবে, সেটাই স্বাভাবিক। জেনে নিন বিস্তারিত।

Ranji Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছোট্ট ব্রেক, ভারত সেরার লড়াইয়ে বিদর্ভ-কেরল; জানুন বিস্তারিত
Image Credit: PTI FILE
| Updated on: Feb 25, 2025 | 3:32 PM
Share

সেমিফাইনালে মাত্র ২ রানের লিড। আর তাতে ইতিহাস গড়েছিল কেরল। রঞ্জি ট্রফি ফাইনালে জায়গা করে নিয়েছিল তারা। অন্য দিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইকে হারিয়ে ফাইনালে উঠেছে বিদর্ভ। এ বার লাল বলে ভারত সেরার লড়াই। কাল শুরু হচ্ছে রঞ্জি ট্রফি ফাইনাল। নাগপুরে হবে এই ফাইনাল। ঘরের মাঠে খেলার সুযোগ। বিদর্ভ যে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে চাইবে, সেটাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পরবর্তী ম্যাচ ২ মার্চ। তার আগে ভারত সেরার লড়াইয়ের বিস্তারিত জেনে নিন।

রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম বার ফাইনালে উঠেছে কেরল। স্বাভাবিক ভাবেই তাদের কাছে স্মরণীয় মুহূর্ত। গ্রুপ পর্ব হোক বা নকআউট। নজর কেড়েছেন বেশ কিছু তরুণ মুখ যেমন সলমন নিজার, মহম্মদ আজহারউদ্দিন। তেমনই অভিজ্ঞ ব্যাটার তথা ক্যাপ্টেন সচিন বেবিও। কিন্তু বিশেষ করে বলতে হয় মহম্মদ আজহারউদ্দিনের কথা। এই তরুণ কিপার ব্যাটার সেমিফাইনালের মঞ্চে ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন। সেটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

বিদর্ভ প্রাক্তন চ্যাম্পিয়ন। শেষ বার পাঁচ বছর আগে ট্রফি জিতেছিল তারা। সেই দলের সঙ্গে অনেক অমিল। এ বার রঞ্জিতে তাদের মূল ভরসা হয়ে উঠেছেন যশ রাঠোর, করুণ নায়ার এবং ভুললে চলবে না অক্ষয় ওয়াদকরের কথা। ধারাবাহিক ভালো পারফর্ম করছেন। ফাইনালের মঞ্চ বরাবরই আলাদা। কেরল প্রথম বার ফাইনালে উঠলেও বিদর্ভের কাছে হালকা নেওয়ার সুযোগ নেই। দীর্ঘ ফরম্যাটের ম্যাচে ছোট ছোট অবদান যেমন গুরুত্বপূর্ণ, তেমনই অনেক ছোট ভুলও বড় হয়ে দেখা দিতে পারে।

রঞ্জি ট্রফি ফাইনাল ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ, বিদর্ভ বনাম কেরল, সকাল ৯.৩০, জিওহটস্টারে সরাসরি

Follow Us