AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravichandran Ashwin: আমি নিশ্চিত রোহিত টাইমার সেট করেছে… সেরার পুরস্কার নিতে এসে এ কী বললেন রবিচন্দ্রন অশ্বিন!

IND vs BAN, 1st Test: টিম ইন্ডিয়া চেন্নাই টেস্ট জেতার পর হর্ষ ভোগলে ভারতের অধিনায়ক রোহিতকে প্রশ্ন করেন, ৩৮ বছরের ইয়ংস্টারকে (অশ্বিন) নিয়ে কী বলবে? উত্তরে রোহিত বলেন, 'ও একটু পরই আসবে। ওই হয়তো সেরা লোক নিজেকে নিয়ে বলার।'

Ravichandran Ashwin: আমি নিশ্চিত রোহিত টাইমার সেট করেছে... সেরার পুরস্কার নিতে এসে এ কী বললেন রবিচন্দ্রন অশ্বিন!
Ravichandran Ashwin: আমি নিশ্চিত রোহিত টাইমার সেট করেছে... সেরার পুরস্কার নিতে এসে এ কী বললেন রবিচন্দ্রন অশ্বিন!Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 22, 2024 | 6:02 PM
Share

কলকাতা: ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টেস্টের হিরো রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। চিপকের প্রতিটি জায়গা তাঁর হাতের তালুতে রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। বল হাতে উইকেট পাননি। আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি। বল হাতে নিজের কাজটা ভালো মতোই করেছেন অশ্বিন। বাংলাদেশের ৬টি উইকেট একাই তুলে নিয়েছেন। স্বাভাবিকভাবেই তারপর থেকে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে আলোচনা চলছে। ম্যাচের শেষে ভারত অধিনায়কও প্রশংসায় ভরান অশ্বিনকে। আবার অশ্বিন মজা করে জানান, তিনি বেশি কিছু বলবেন না। কারণ, তিনি জানেন রোহিত টাইমার সেট করে দিয়েছে। এ কথা কেন বললেন ভারতীয় তারকা স্পিনার?

টিম ইন্ডিয়া চেন্নাই টেস্ট জেতার পর হর্ষ ভোগলে ভারতের অধিনায়ক রোহিতকে প্রশ্ন করেন, ৩৮ বছরের ইয়ংস্টারকে (অশ্বিন) নিয়ে কী বলবে? উত্তরে রোহিত বলেন, ‘ও একটু পরই আসবে। ওই হয়তো সেরা লোক নিজেকে নিয়ে বলার। কী বলব, মানে ওকে নিয়ে যাই বলি না কেন, কোনও কিছুই যথেষ্ট নয়। ওকে আইপিএলে উপরের দিকে ব্যাট করতে দেখেছি। সেটাই হয়তো সহযোগিতা করেছে। আর ও সবসময়ই ম্যাচের মধ্যে থাকে। সেটাও সাহায্য করেছে ওকে।’

রোহিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার পর সেখানে ম্যাচের সেরার পুরস্কার নিতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। হর্ষ ভোগলে তাঁকে প্রশ্ন করেন, ‘কতগুলো ম্যাচে তুমি সেরা হলে, তার কি হিসেব রাখো?’ উত্তরে অশ্বিন বলেন, ‘একে বারেই না।’ হর্ষ এরপর অশ্বিনকে মনে করিয়ে দেন, তিনি অনিল কুম্বলের সমান অর্থাৎ ১০টি টেস্ট ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন। এরপর অশ্বিন বলেন, ‘এই গ্যালারিতে বসে প্রচুর ম্যাচ দেখেছি। এরপর খেলেছি। সুতরাং, এখানে খেলা সবসময়ই স্পেশাল। জন্মদিনে কেউ গিফ্ট দেয়নি। তাই ভাবলাম নিজেই নিজেকে উপহার দিই (মজা করলাম)।’

এরপরই অশ্বিন ভারত অধিনায়কের প্রসঙ্গ টেনে বলেন, ‘প্রথম ইনিংসে ব্যাট হাতে ভালো খেলেছি। জাডেজাও আমাকে সাহায্য করেছে। আমার কাছে বোলিং প্রাথমিক। দ্বিতীয় ইনিংসে উইকেট পেয়েছি। এর চেয়ে বেশি বলা যাবে না। আমি নিশ্চিত রোহিত টাইমার সেট করেছে।’ এরপরই ফের হাসতে থাকেন অশ্বিন।

Follow Us
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের
তারাতলায় মৃত্যুপুরী, গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১৬
তারাতলায় মৃত্যুপুরী, গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১৬