Rinku Singh: বিরাটের ব্যাট ভেঙে ফেলেছেন রিঙ্কু, দিব্যি করে বললেন, ‘আর একটা দিলে…’

Virat Kohli: রবিবার ইডেনে দেখা যাবে বিরাট শো। ইডেন গার্ডেন্স বরাবর বিরাট কোহলির অন্যতম প্রিয় মাঠ। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আরসিবির ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি ও রিঙ্কু সিংয়ের এক ভিডিয়ো ভাইরাল।

Rinku Singh: বিরাটের ব্যাট ভেঙে ফেলেছেন রিঙ্কু, দিব্যি করে বললেন, আর একটা দিলে...
বিরাটের ব্যাট ভেঙে ফেলেছেন রিঙ্কু, দিব্যি করে বললেন, 'আর একটা দিলে...'Image Credit source: KKR

Apr 21, 2024 | 12:55 PM

কলকাতা: ‘বিরাট ভাই নে এক ব্যাট দিয়া থা… জো ব্যাট দিয়া থা, ও মেরে সে টুট গ্যায়া’, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, বিরাট ভাই একটা ব্যাট দিয়েছি… যে ব্যাট দিয়েছিল, ওটা আমার কাছে ভেঙে গিয়েছে। এই একটি লাইনের সঙ্গে একখানা হাসির ইমোজি দিয়ে কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়ায় সাইট X এ ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে কথা বলছেন নাইট তারকা রিঙ্কু সিং (Rinku Singh)।

বিষয়টা একটু ভালো করে বলা যাক। রবিবার বিকেলে ইডেনে মুখি হতে চলেছে কেকেআর ও আরসিবি। এই ম্যাচের আগে কেকেআরের শেয়ার করা ভিডিয়ো মারফত জানা গিয়েছে, বিরাট কোহলির কাছে একটি ব্যাট নেওয়ার আবদার করছেন রিঙ্কু সিং। এ বারের আইপিএলে প্রথম পর্বে চিন্নাস্বামীতে আরসিবি-কেকেআর ম্যাচের পর বিরাট কোহলি তাঁর একটি ব্যাট কেকেআরের নয়নের মণি রিঙ্কু সিংকে উপহার দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি রিঙ্কু শেয়ারও করেছিলেন। এ বার নাইট তারকার দাবি বিরাটের দেওয়া সেই ব্যাটটি ভেঙে গিয়েছে। তাই রিঙ্কু আরও একটি ব্যাট চাইছেন বিরাটের থেকে। কিন্তু লজ্জায় সরাসরি রিঙ্কু আর একটি ব্যাট বিরাটের থেকে চাইতে পারেননি। আকারে ইঙ্গিতে তাঁর থেকে ব্যাট চান রিঙ্কু।

এক ঝলকে দেখে নিন ব্যাট নিয়ে ইডেন গার্ডেন্সে রিঙ্কু সিং ও বিরাট কোহলির হওয়া সেই কথোপকথন—

রিঙ্কু সিং: স্পিনারের বিরুদ্ধে খেলার সময় ব্যাটটা ভেঙে গিয়েছে।

বিরাট কোহলি: আমার ব্যাট?

রিঙ্কু সিং: হ্যাঁ।

বিরাট কোহলি: স্পিনারের বিরুদ্ধে খেলার সময় তুই সেটা ভেঙে দিয়েছিস?

রিঙ্কু সিং: হ্যাঁ।

বিরাট কোহলি: কোথা থেকে ভেঙে গিয়েছে?

রিঙ্কু সিং: (ব্যাটের নীচের দিকে দেখিয়ে) ঠিক এখান থেকে পুরো ফেটে গিয়েছে।

বিরাট কোহলি: তা এ বার আমি কী করব ভাই?

রিঙ্কু সিং: কিছু না, আমি তোমাকে বলছি।

বিরাট কোহলি: ঠিক আছে, ভালো করেছিস যে তুই বলে দিয়েছিস। তবে আমার কিন্তু এইসব তথ্য চাই না (হাসিমুখে বলেন)।

বিরাট কোহলি: বেকার ব্যাট ভাই এটা (রিঙ্কু সিং সেই সময় বিরাটের ব্যাট নিয়ে তাতে বল নাচাচ্ছিলেন)।

রিঙ্কু সিং: তা তুমি পাঠাচ্ছ?

বিরাট কোহলি: কাকে পাঠাব?

রিঙ্কু সিং: এই নাও, রেখে দাও তুমি (দু’টি ব্যাট বিরাটের হাতে তুলে দেন)।

বিরাট কোহলি: হ্যাঁ, ঠিক আছে পরে দেখা হবে।

বিরাট কোহলি: একটা ম্যাচ আগেই তুই আমার একটা ব্যাট নিয়ে গেলি। দু’টো ম্যাচে তোকে দু’টো ব্যাট দেব নাকি? তোর জন্য আমার পরে যা হাল হয় না রে।

রিঙ্কু সিং: তোমার দিব্যি বলছি, আর ব্যাট ভাঙব না। ওটা ভেঙে গিয়েছে। চলো দেখাচ্ছি তোমায়।

৪২ সেকেন্ডের ওই ভিডিয়োটির শেষে দেখা যায় বিরাট ও রিঙ্কু একসঙ্গে সামনের দিকে চলে যান। এরপর রিঙ্কুকে আবার বিরাট ব্যাট দিয়েছেন কিনা, তা এখনও জানা যায়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us