Rinku Singh Dance ভিডিয়ো: ‘যব ভি কোই লড়কি দেখু…’ গানে ‘গম্ভীর’ কোচকেও নাচালেন রিঙ্কু সিং!
IPL 2024, Kolkata Knight Riders: রঞ্জি ট্রফিতে অন্যতম সফল কোচ চন্দ্রকান্ত পন্ডিত। যে দলের দায়িত্ব নিয়েছেন, সাফল্য দিয়েছেন। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্ব নেন। তবে প্লে-অফে যেতে পারেনি নাইট রাইডার্স। এ বার কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে মেন্টর হিসেবে রয়েছেন গৌতম গম্ভীর। মাঠে চন্দ্রকান্ত পন্ডিতও গম্ভীরের মতোই। সারাক্ষণ সিরিয়াস থাকেন। তবে রিঙ্কুর আবদার মানা করতে পারলেন না।

যব ভি কোই ফুলটস দেখু? ক্রিজে ফুলটস পেলে রিঙ্কু সিং কী করতে পারেন, সেটা দ্বিতীয় প্র্যাক্টিস ম্যাচেই দেখিয়ে দিয়েছেন। মিচেল স্টার্কের মতো চ্যাম্পিয়ন বোলার ইয়র্কার দিতে চেয়েছিলেন। যদিও লেন্থ ঠিক রাখতে পারেননি। ফুলটস হয়। রিঙ্কু সিং এক ফ্লিকেই তা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। শুধু ফুলটসই বা কেন! রিঙ্কু সিং কী ধরনের শট খেলতে পারেন, আইপিএল-আন্তর্জাতিক ক্রিকেটে তা বারবার দেখিয়েছেন। কিন্তু রিঙ্কু যে ডান্সেও মাতাতে পারেন সেটা ক’জনই বা জানতেন!
রিঙ্কু সিংকে যাঁরা কাছ থেকে দেখেছেন, সকলেই জানেন কতটা সরল তিনি। সারাক্ষণ মুখে সারল্যের হাসি। সকলকে সম্মান দিয়ে কথা বলতে ভালো বাসেন। ক্রিকেটের মাঠে তারকা হয়ে উঠলেও পা এখনও মাটিতেই। দীর্ঘ কেরিয়ারের জন্য যা খুবই জরুরি। একটা সময় প্রচণ্ড মুখচোরা ছিলেন রিঙ্কু। ড্রেসিংরুমে সকলের সঙ্গে যে কথা বলতেন, তা নয়। সতীর্থদের কাছে তিনি খুবই প্রিয়। আদরের। সেই রিঙ্কু সিংয়ের যেন নতুন রূপ দেখা গেল। কোচকেও নাচিয়ে ছাড়লেন!
রঞ্জি ট্রফিতে অন্যতম সফল কোচ চন্দ্রকান্ত পন্ডিত। যে দলের দায়িত্ব নিয়েছেন, সাফল্য দিয়েছেন। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্ব নেন। তবে প্লে-অফে যেতে পারেনি নাইট রাইডার্স। এ বার কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে মেন্টর হিসেবে রয়েছেন গৌতম গম্ভীর। মাঠে চন্দ্রকান্ত পন্ডিতও গম্ভীরের মতোই। সারাক্ষণ সিরিয়াস থাকেন। তবে রিঙ্কুর আবদার মানা করতে পারলেন না।
Dancing with the stars! 😂🫶 pic.twitter.com/RhohD3iGCA
— KolkataKnightRiders (@KKRiders) March 20, 2024
টিম হোটেলের একটি ভিডিয়ো শেয়ার করেছে কলকাতা নাইট রাইডার্স। টিমের মধ্যে বোঝাপড়া বাড়াতে এমন সেশন হয়ে থাকে। সেখানে জমিয়ে নাচলেন রিঙ্কু। কোচকেও নাচালেন। তাও আবার ‘যব ভি কোই লড়কি দেখু, মেরা দিল দিওয়ানা বোলে, ওলে ওলে’ গানে।
