AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: ভিডিয়ো: প্রতিপক্ষর টিম হাডলে হঠাৎ হাজির ‘খবরি’ ঋষভ পন্থ

Watch Video: দিল্লির উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ সব সময় খোশ মেজাজে থাকার চেষ্টা করেন। সতীর্থ হোক বা প্রতিপক্ষ, তাঁদের সঙ্গে খুনসুটিতেও মেতে উঠতে দেখা যায় পন্থকে। দলীপ ট্রফিতেও একই মেজাজে দেখা যাচ্ছে তাঁকে।

Rishabh Pant: ভিডিয়ো: প্রতিপক্ষর টিম হাডলে হঠাৎ হাজির 'খবরি' ঋষভ পন্থ
Rishabh Pant: ভিডিয়ো: প্রতিপক্ষর টিম হাডলে হঠাৎ হাজির 'খবরি' ঋষভ পন্থ Image Credit: @BCCIdomestic X
| Updated on: Sep 08, 2024 | 6:21 PM
Share

কলকাতা: চিন্নাস্বামীতে চলছে দলীপ ট্রফির (Duleep Trophy 2024) ইন্ডিয়া-এ ও ইন্ডিয়া-বি টিমের শেষ দিনের খেলা (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি)। দুই দলের ক্রিকেটাররা ২২ গজে নামার আগে টিম হাডলে করে থাকেন। সেই সময় দলের ক্যাপ্টেন বাকিদের সংক্ষেপে টার্গেট, লক্ষ্য এই সব নিয়ে বলতে থাকেন। শুভমন গিলের ইন্ডিয়া-এ-র টিম হাডলের সময় হঠাৎ সেখানে দেখা যায় ইন্ডিয়া-বি টিমের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant)। প্রতিপক্ষর টিম হাডলে পন্থের হঠাৎ উদয় হওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যে ভিডিয়ো দেখে অনেকেই বলাবলি করছেন, প্রতিপক্ষর হাঁড়ির খবর তো জেনেই গিয়েছেন পন্থ।

দলীপে ঋষভ পন্থ যখন ‘খবরি’

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়া-এ টিমের হাডলের সময় প্র্যাক্টিস জার্সি (নীল রংয়ের জার্সি) পরে সেখানে বাকি ক্রিকেটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পন্থকে। ওই ভিডিয়োটি বিসিসিআই ডোমেস্টিক এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। যেখানে এক ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, ‘আজ সকালে ইন্ডিয়া এ-টিমের হাডল। ব্লু টি-শার্ট পরা ওই জেন্টলম্যান কে? ঋষভ পন্থ। ইন্ডিয়া বি টিমের তো। এ বার ও এ টিমের প্ল্যান জেনে গেল।’

ভিডিয়োটির শেষে দেখা যায়, হাসতে হাসতে ইন্ডিয়া-এ টিমের হাডল থেকে বেরোচ্ছেন নীল জার্সি পরা পন্থ। সেই সময় ইন্ডিয়া-এ টিমের পেসার আবেশ খানের সঙ্গে হেসে হেসে কথা বলে হাততালিও দিতে দেখা যায় পন্থকে। মজার ছলেই যে পন্থ আসলে গিলদের টিম হাডলে যোগ দিয়েছিলেন, তা বলার অপেক্ষা রাখে না।

দিল্লির উইকেটকিপার ব্যাটার সব সময় খোশ মেজাজে থাকার চেষ্টা করেন। সতীর্থ হোক বা প্রতিপক্ষ, তাঁদের সঙ্গে খুনসুটিতেও মেতে উঠতে দেখা যায় পন্থকে। চলতি দলীপ ট্রফিতেও একই মেজাজে দেখা যাচ্ছে তাঁকে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ