AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: রানের খাতা শূন্য রেখে সাউদির শিকার রোহিত, ক্যাপ্টেনকে নিয়ে চিন্তা বাড়ল ভারতের!

India vs New Zealand: পুনেতে প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ব্যাটিংয়ে নেমে পড়েন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল। বেশিক্ষণ ক্রিজে কাটাতে পারলেন না ভারত অধিনায়ক। প্রথম ইনিংসে ভারত প্রথম দিন ১১ ওভার খেলেছে। তার মধ্যেই হারিয়েছে রোহিতের উইকেট।

Rohit Sharma: রানের খাতা শূন্য রেখে সাউদির শিকার রোহিত, ক্যাপ্টেনকে নিয়ে চিন্তা বাড়ল ভারতের!
Rohit Sharma: রানের খাতা শূন্য রেখে সাউদির শিকার রোহিত, ক্যাপ্টেনকে নিয়ে চিন্তা বাড়ল ভারতের!Image Credit: X
| Updated on: Oct 24, 2024 | 4:52 PM
Share

কলকাতা: হিটম্যানের হলটা কী? পুনে টেস্টে রানের খাতা খোলার আগেই মাঠ ছাড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিউয়ি তারকা পেসার টিম সাউদি ক্লিন বোল্ড করেন ভারত অধিনায়ককে। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বার রোহিতকে আউট করলেন সাউদি। বেঙ্গালুরু টেস্টে ভারতের প্রথম ইনিংসে সাউদি ক্লিন বোল্ড করেছিলেন রোহিতকে। পুনেতে তারই যেন পুনরাবৃত্তি করলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ৩ ইনিংসে রোহিতের আউট হওয়ার ধরন একই। প্রতি বার ক্লিন বোল্ড হয়েছেন তিনি। অজি সফরের আগে রোহিতের এই আউট হওয়ার ধরন নিঃসন্দেহে চিন্তা বাড়াল ভারতীয় শিবিরের।

পুনে টেস্টের প্রথম দিনের শেষবেলায় শুরু হয় ভারতের প্রথম ইনিংস। ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। কয়েকটা ওভার কাটিয়ে দিলেই আগামিকাল পুরো দিনটা ব্যাটিং চালিয়ে যেতে পারতেন রোহিত। কিন্তু কোথায় কী! তৃতীয় ওভারের শেষ বলে টিম সাউদি ক্লিন বোল্ড করলেন রোহিতকে। তার আগে ৯ বলের মোকাবিলা করলেও এক রানও পাননি রোহিত। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে বিরাট কোহলিও ৯ বল খেলেছিলেন। তারপর শূন্যে ফিরেছিলেন। পুনেতে সেটা হল রোহিতের সঙ্গে।

সাউদির মতো পেসারের কাছে যে ভাবে দেশের মাটিতে চাপে পড়ছেন রোহিত, তাতে অজি সফরে গিয়ে কী হবে, তা নিয়ে এখন থেকেই তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে। সেখানে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডরা রয়েছেন। তাঁদের সামনে রোহিতের ব্যাট না চললে ভারতের সমস্যা বাড়বে, এ কথা বলার অপেক্ষা রাখে না।

পুনেতে স্পিনাররা বেশি ওভার বোলিং করেছেন। ফলে দ্রুত ওভার শেষ হয়েছে। সময় থাকায় খেলা চালিয়ে যাওয়া হয়। নিউজিল্যান্ড ব্যাট করেছে ৭৯.১ ওভার। ধরা যাক ৮০ ওভারই। ইনিংস ব্রেকের ১০ মিনিট। ফলে ভারতের ব্রেকে ২ ওভার ধরা যাক। তাতেও সময় বেঁচে গেল। ভারতের ৮ ওভারেই দিনের খেলা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। শেষ অবধি ভারত প্রথম দিন ব্যাট করল ১১ ওভার। তাতে ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলেছে ভারত। ১০ রানে অপরাজিত শুভমন গিল আর ৬ রানে নট আউট যশস্বী জয়সওয়াল। স্পিনাররা এত ওভার বোলিং না করলে হয়তো দিনের ৯০ ওভার হতই না!

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে