AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ওরা কিন্তু বন্দুকের মতো… ফাইনালের আগে প্রোটিয়াদের হুঁশিয়ারি রোহিতের

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপ ফাইনালে নামার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। আরও ভালো করে বললে, এ বার বিশ্বকাপ যে ভারতের, সেটাই বোঝাতে চেয়েছেন হিটম্যান।

Rohit Sharma: ওরা কিন্তু বন্দুকের মতো... ফাইনালের আগে প্রোটিয়াদের হুঁশিয়ারি রোহিতের
Rohit Sharma: ওরা কিন্তু বন্দুকের মতো... ফাইনালের আগে প্রোটিয়াদের হুঁশিয়ারি রোহিতের Image Credit: ICC
| Updated on: Jun 28, 2024 | 7:23 PM
Share

কলকাতা: বন্দুকের নিশানা নিখুঁত হলে যা হয়, ঠিক সেটাই দেখা যেতে পারে বিশ্বকাপ ফাইনালে। শনি-রাতে (ভারতীয় সময় অনুযায়ী) এ বারের টি-২০ বিশ্বকাপ ফাইনালে নামবে টিম ইন্ডিয়া (Team India)। প্রতিপক্ষ এইডেন মার্কব়্যামের দক্ষিণ আফ্রিকা। দু’টো দলেরই চলছে আইসিসি ট্রফির খরা। ভারত ২০১৩ সালে শেষ বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। আর দক্ষিণ আফ্রিকা শেষ বার ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এ বার বার্বাডোজে বাজিমাত করবেন যাঁরা, চ্যাম্পিয়ন হবেন তাঁরা। এ বারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) ফাইনালে নামার আগে প্রোটিয়াদের হুঁশিয়ারি দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ঠিক কী বলেছেন তিনি?

গায়ানায় ইংল্যান্ডকে সেমিফাইনালে হারানোর পর রোহিত শর্মা বলেছিলেন, ‘আমরা দল হিসেবে খুবই শান্ত। আমরা জানি ফাইনাল খেলতে চলেছি। কিন্তু আমাদের প্রয়োজন শান্ত এবং সংযত থাকা। বিশ্বকাপ ফাইনাল মানে গুরুত্বপূর্ণ ইভেন্ট। আমাদের ভালো ক্রিকেট তুলে ধরতে হবে।’ ফাইনালের মঞ্চে ভারতীয় দল কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই কথা বলেছেন খোদ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ভারতীয় স্পিনারদের বিশেষ প্রশংসা করেছেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘দলের স্পিনাররা কিন্তু বন্দুকের মতো।’

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতীয় স্পিরানদের বন্দুকের মতো নিশানা দেখা গিয়েছে। অক্ষর প্যাটেল যেমন জনি বেয়ারস্টোকে বোল্ড করেছিলেন। তিনি উইকেট টু উইকেট বল করতে পারেন। তেমনই হঠাৎ বলের গতি বাড়িয়ে দিতে পারেন। মোদ্দা কথা ভারতীয় স্পিনাররা পরিস্থিতি, পরিবেশ অনুযায়ী প্রয়োজনে স্লো বোলিং করতে পারেন, আবার স্পিড বাড়িয়েও দিতে পারেন।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী