AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RR Retention List for IPL 2025: জস-চাহাল নেই, বহু কষ্টে রিটেনশন লিস্ট, খোলসা করলেন RR কোচ দ্রাবিড়

Rajasthan Royals Retention Players List for IPL 2025: তারকা যত বেশি যে টিমে, সেই টিমকে তত বেশি খাটাতে হয়েছে মাথা। আর তারই ফল রাজস্থান রয়্যালস। ক্যাপড এবং আনক্যাপড প্লেয়ার মিলিয়ে ছ-জন বাছতে গিয়ে চরম অস্বস্তিতে পড়তে হয়েছে কোচ হিসেবে আইপিএল ও রাজস্থান রয়্যালসে কামব্যাক করা রাহুল দ্রাবিড়কে।

RR Retention List for IPL 2025: জস-চাহাল নেই, বহু কষ্টে রিটেনশন লিস্ট, খোলসা করলেন RR কোচ দ্রাবিড়
Image Credit: PTI FILE
| Updated on: Oct 31, 2024 | 6:40 PM
Share

বিস্ফোরণ কম হয়নি। তাতেও রিটেন লিস্টে জায়গা মিলল না। জস দ্য বস আপাতত নিলামের খাতায়। ঠিকানা কি রাজস্থান হবে? জোর দিয়ে বলা যাচ্ছে না। ঘূর্ণি তো অনেক দেখল জয়পুর। কিন্তু গোলাপি জার্সি এখন আর তাঁর নয়। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট যতই থাকুক, যুজবেন্দ্র চাহাল সেরা ছয়ে জায়গা পেলেন না। ঠিক যেমন পাওয়ার প্লে স্পেশালিস্ট ট্রেন্ট বোল্টকে রাখা হল না। তারকা যত বেশি যে টিমে, সেই টিমকে তত বেশি খাটাতে হয়েছে মাথা। আর তারই ফল রাজস্থান রয়্যালস। ক্যাপড এবং আনক্যাপড প্লেয়ার মিলিয়ে ছ-জন বাছতে গিয়ে চরম অস্বস্তিতে পড়তে হয়েছে কোচ হিসেবে আইপিএল ও রাজস্থান রয়্যালসে কামব্যাক করা রাহুল দ্রাবিড়কে।

রিটেনশন তালিকার ক্ষেত্রে সবচেয়ে বেশি অস্বস্তি ছিল রাজস্থান রয়্যালসেরই। তার কারণ, কাকে ছেড়ে দেওয়া হবে এটাই বড় মাথাব্যথা। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়ালকে রিটেন করা নিশ্চিত ছিল। আনক্যাপড প্লেয়ার হিসেবে সন্দীপ শর্মাও। কিন্তু জস বাটলার, শিমরন হেটমায়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন! নাহ, সকলকে রাখা সম্ভব নয়। শেষ অবধি কোটার ছয় জনকেই রিটেন করল রাজস্থান রয়্যালস। আর এতে জায়গা হল না জস বাটলারের মতো ব্যাটারেরও।

ক্যাপ্টেন সঞ্জু স্যামসন (১৮ কোটি), বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল (১৮ কোটি) এবং অলরাউন্ডার রিয়ান পরাগ (১৪ কোটি), কিপার-ব্যাটার ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি) এবং আনক্যাপড প্লেয়ার হিসেবে সন্দীপ শর্মা (৪ কোটি)। সদ্য ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন রাহুল দ্রাবিড়। এরপরই আইপিএলে কোচ হিসেবে কামব্যাক করেছে। কতটা কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে তাঁকে?

কোচ রাহুল দ্রাবিড় বলছেন, ‘সত্যি বলতে, সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। অনেককেই ছেড়ে দিতে হয়েছে। অনেক ভাবনা, আলোচনা করার পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ওরা তিন বছর ধরে কোয়ালিটি দেখিয়েছে। কোর টিম ধরে রাখতে চেয়েছিলাম। সঞ্জু, রিয়ান, হেটমায়ার, যশস্বী। এরকম চার পাঁচজন যারা একাদশে থাকতে পারত বা নিয়মিত থাকত যেমন চাহাল, অশ্বিন, বাটলার, আবেশ, প্রসিধ, তাদেরও রাখতে পারলাম না। আমাদের জন্য খুবই কঠিন সিদ্ধান্ত। তেমনই সঞ্জু স্যামসনের ক্ষেত্রেও। সতীর্থদের ছেড়ে থাকতে অস্বস্তিই হয়। কী আর করা যাবে।’

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ