IPL : বিক্রি হয়ে গেল রাজস্থান, ৪৫০ কোটি ওয়ার্নের পরিবারকে!
কার্ল সোমনির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম প্রায় ১.৬৩ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিল রাজস্থানকে। সেই অফার গ্রহণ করেছে তাঁরা। অন্যদিকে, কুমার মঙ্গলম বিড়লার মালিকানাধীন আদিত্য বিড়লা কোম্পানির কনসোর্টিয়াম আরসিবির মালিকানা পেল। বিড়লারা ছাড়াও রয়েছে টাইমস্ অফ ইন্ডিয়া, ব্ল্যাকস্টোন ও বোল্ট ভেঞ্চারস্।

কলকাতা : আইপিএল শুরুর আগেই এক নজিরবিহীন ঘটনা ঘটল গতকাল। একই দিনে বিক্রি হয়ে গেল দুই আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। দুই দলের সম্মিলিত অর্থ প্রায় ৩২ হাজার কোটি টাকা। এই খবর প্রকাশ হওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়াজগতে। আগেই খবর পাওয়া গিয়েছিল, ১৬ হাজার কোটি টাকায় বিক্রি হবে আরসিবি। এবার জানা গিয়েছে, প্রায় ১৫ হাজার কোটি টাকা দিয়ে রাজস্থান রয়্যালসকে কিনে নিল আমেরিকার ব্যবসায়ী কার্ল সোমনির কোম্পানির কনসোর্টিয়াম। অন্যদিকে, আরসিবির মালিক হলেন বিড়লারা।
এদিন জানা যায়, প্রায় ১৬৩ কোটি ডলারে বিক্রি হয়ে গিয়েছে রাজস্থান। রাজস্থানের নতুন মালিক কার্ল সোমনির কনসোর্টিয়াম। রাতেই শোনা যায়, অন্য একটি কনসোর্টিয়াম কিনে নিয়েছে আরসিবিকে। প্রায় ১৬ হাজার কোটি টাকার বেশি মূল্য খরচ করেছে তারা। অর্থাৎ, দুই দলের মোট দাম ৩২ হাজার কোটি। এরফলেই বোঝা যাচ্ছে, আইপিএলের প্রভাব বিশ্ববাজারে কতটা। এই খবর দেখে স্তম্ভিত ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এই বিক্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে তুলনা করেছেন। আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালে। সেই সময় রাজস্থান রয়্যালস দলের দাম ছিল প্রায় ৩২০ কোটি টাকা ও আরসিবি ছিল প্রায় ৪৫০ কোটি টাকা। অথচ, এখন দুই দলের দাম ১০ হাজার কোটি টাকারও বেশি। আইপিএল ইতিহাসে সর্বপ্রথম বল খেলেছিলেন সৌরভ। তিনি বলছেন,”আইপিএলে প্রথম বলটা আমিই খেলেছিলাম। সেখান থেকে আজ আইপিএল যে পর্যায়ে এসেছে, ভাবাই যায় না ! ১২ মাসের মধ্যে আড়াই মাস এই প্রতিযোগিতা হয়। আমার মনে হয়, আইপিএল নিঃসন্দেহে এনবিএ-কে টেক্কা দিতে পারবে।” সৌরভের কথায়, এই লিগের অর্থ লেনদেনের সঙ্গে তুলনা করা যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগেরও। রাজস্থান বিক্রি হয়ে যাওয়ার ফলে বড় অঙ্কের মূল্য পেতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার ও রাজস্থান দলের ক্যাপ্টেন শেন ওয়ার্ন। ২০২২ সালে তাঁর মৃত্যু হওয়ায় এই বিশাল অর্থমূল্য পাবে তাঁর পরিবার। ২০০৮ সালে প্রথম বছর ওয়ার্ন অধিনায়ক ছিলেন রাজস্থানের। এর পাশাপাশি তিনি সামলাতেন দলের অন্য দায়িত্বও। ফলত, তিনি চুক্তিতে একটি শর্ত রেখেছিলেন। যত বছর তিনি খেলবেন, তত বছর ০.৭৫ শতাংশ মালিকানা পাবেন তিনি। এই কারণেই, ওয়ার্নের পরিবার পেতে চলেছে প্রায় ৪৫০ কোটি টাকা।
কার্ল সোমনির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম প্রায় ১.৬৩ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিল রাজস্থানকে। সেই অফার গ্রহণ করেছে তাঁরা। অন্যদিকে, কুমার মঙ্গলম বিড়লার মালিকানাধীন আদিত্য বিড়লা কোম্পানির কনসোর্টিয়াম আরসিবির মালিকানা পেল। বিড়লারা ছাড়াও রয়েছে টাইমস্ অফ ইন্ডিয়া, ব্ল্যাকস্টোন ও বোল্ট ভেঞ্চারস্। কাল সোমনির কনসোর্টিয়ামে রয়েছেন ওয়ালমার্টের মালিক রব ওয়ালটন। ২০২১ সালেও এই সোমনি রাজস্থান রয়্যালস দলে বিনিয়োগ করেছিলেন।
