Virat Kohli: ওরে বাবা ইনি কিং কোহলি? স্মৃতির ‘বিরাট’ ছবি দেখে মাথায় হাত ভক্তদের
Watch Video: স্মৃতির নেতৃত্বে গত বারের উইমেন্স প্রিমিয়ার লিগেও খেলেছিল আরসিবি। কিন্তু আশানুরূপ পারফর্ম হয়নি টিমের। এ বার এখনও অবধি ডব্লিউপিএলে আরসিবি ২টো ম্যাচ খেলেছে। তার ২টোতেই জিতেছেন স্মৃতিরা। ভারতীয় মহিলা তারকা ক্রিকেটার স্মৃতি একদিকে যখন ডব্লিউপিএলে ব্যস্ত, অন্যদিকে বর্তমানে লন্ডনে রয়েছেন বিরাট কোহলি।

বিরাট কোহলিকে কিং কোহলি বলা হয়। আজ, বুধবার আরসিবির ইউটিউবে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে স্মৃতি মান্ধানাকে একাধিক অফবিট প্রশ্ন করা হয়েছে। সেখানে স্মৃতি মান্ধানাকে ওই শোয়ের সঞ্চালক একটি শব্দ দিয়ে ছবি আঁকার কথা জানান। স্মৃতি তাতে পেয়েছিলেন বিরাট কোহলি শব্দ। তিনি এরপর যে ছবি আঁকেন তা দেখে হেসে কুটোপাটি হচ্ছেন সকলে। ছবি আঁকার হাত স্মৃতির ভালো না হলেও তিনি অবশ্য বুদ্ধিদীপ্ততার পরিচয় দিয়েছেন। একথা বলতেই হবে। বিরাট কোহলি যেহেতু কিং কোহলি বলেও জনপ্রিয় তাই স্মৃতি যে ছবি এঁকেছিলেন তাতে একটি মুকুটের ছবিও রেখেছিলেন। নেটদুনিয়ায় স্মৃতির আঁকা ওই ছবি বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়েছে।
Smriti Mandhana draw Virat Kohli when she asked draw anything. (RCB website) pic.twitter.com/YQZ7ipSkCt
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) February 28, 2024
স্মৃতির নেতৃত্বে গত বারের উইমেন্স প্রিমিয়ার লিগেও খেলেছিল আরসিবি। কিন্তু আশানুরূপ পারফর্ম হয়নি টিমের। এ বার এখনও অবধি ডব্লিউপিএলে আরসিবি ২টো ম্যাচ খেলেছে। তার ২টোতেই জিতেছেন স্মৃতিরা। ভারতীয় মহিলা তারকা ক্রিকেটার স্মৃতি একদিকে যখন ডব্লিউপিএলে ব্যস্ত, অন্যদিকে বর্তমানে লন্ডনে রয়েছেন বিরাট কোহলি। তাঁর স্ত্রী, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। কোহলির পরিবার বড় হয়েছে। ভাই অকায়কে পেয়েছে ভামিকা। ১৫ ফেব্রুয়ারি বিরুষ্কার পরিবারে এসেছে তাঁদের ছেলে অকায়।
