AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আবারও নির্বাসন? শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ভাঙার পথে প্রেসিডেন্ট!

২০২৪ সালের ডিসেম্বর মাসেও একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করার সময় রাজনৈতিক পদক্ষেপের কারণে আইসিসি শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করে দিয়েছিল। এমনকি তাদের দেশ থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছিল।

আবারও নির্বাসন? শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ভাঙার পথে প্রেসিডেন্ট!
Sri lankan president to dissolve the cricket boardImage Credit: PTI
| Edited By: | Updated on: Apr 25, 2026 | 2:01 PM
Share

কলকাতা : আবার ডামাডোল শ্রীলঙ্কা ক্রিকেটে। শোনা গিয়েছে, গোটা শ্রীলঙ্কার বোর্ডকে বাতিল করে দিতে পারেন প্রেসিডেন্ট অনুরা দিসনায়কে। এই ঘটনার পরেই শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে। শুক্রবারই নাকি বোর্ডের প্রধান শাম্মি সিলভার সঙ্গে দেখা করেছেন অনুরা। নির্বাচনের মাধ্যমে নতুন কর্তা নিয়োগ করতে পারেন দিসনায়কে, এমনই খবর চারদিকে।

সংবাদমাধ্যমগুলির মতে, শ্রীলঙ্কার ক্রিকেটারদের বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ, আইসিসি প্রতিযোগিতাগুলিতে ক্রমাগত খারাপ ফর্ম ও আইসিসি ক্রমতালিকায় দলের নিম্নমুখী গ্রাফই এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে অনুরাকে। সিলভাকে অপসারণ করতে পারেন প্রেসিডেন্ট। তারপরেই নিয়োগ করা হতে পারে অন্তর্বর্তী প্রধানকে। তবে শ্রীলঙ্কাতে ক্রীড়া আইন (১৯৭৩) অনুযায়ী, একমাত্র ক্রীড়ামন্ত্রীই পারেন কোনও ক্রীড়া সংস্থার বোর্ড বাতিল করতে। কিন্তু আইসিসির ক্ষেত্রে এটি হয় না। আইসিসি কখনোই এই সব রাজনৈতিক হস্তক্ষেপ পছন্দ করে না। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সিলভাকে সরিয়ে দিয়ে ক্রিকেটের দায়িত্ব দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনের নিয়োগের কথা ভাবছে ও এই প্রেক্ষাপটেই এই বৈঠক হতে চলেছে। দিসনায়কে চাইছেন সিলভা পদত্যাগ করুন যাতে আগামী ১ মে থেকে একটি নতুন প্রশাসনিক সরকার গঠন হয়। যদিও, সিলভার পদের মেয়াদ ২০২৭ সালের মে মাস পর্যন্ত। এই আগে গত নভেম্বরেও তৎকালীন ক্রীড়ামন্ত্রী তাঁকে বরখাস্ত করেছিলেন কিন্তু আদালতের হস্তক্ষেপে তিনি পুনর্বহাল হন।

২০২৪ সালের ডিসেম্বর মাসেও একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করার সময় রাজনৈতিক পদক্ষেপের কারণে আইসিসি শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করে দিয়েছিল। এমনকি তাদের দেশ থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছিল। তবে এবার সরকার হুট করে কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না। সরকারি সূত্রের মতে, সিলভাকে সরানোর যাবতীয় পদক্ষেপ আইসিসির সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে।

Follow Us
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু
এখনও নেতাজির স্মৃতি জড়িয়ে আছে নোয়াপাড়ায়, কার দখলে যাবে আসন
এখনও নেতাজির স্মৃতি জড়িয়ে আছে নোয়াপাড়ায়, কার দখলে যাবে আসন