AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura Accident: প্রায় দেড়শো ফুট গভীর খাদানে আছড়ে পড়ল ডাম্পার, ঘটনাস্থলেই মৃত্যু ডাম্পার চালকের

Bankura Dumper Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দীপক ডাম্পার নিয়ে এদিন একটি পরিত্যাক্ত পাথর খাদানের পাশে থাকা সরকারি অনুমতি থাকা পাথর খাদানে কাজে গিয়েছিলেন। সেখানেই দু’টি পাথর খাদানের মাঝে থাকা সংকীর্ণ রাস্তায় ডাম্পার ঘোরানোর সময় আচমকাই ওই ঘটনা ঘটে যায়।

Bankura Accident: প্রায় দেড়শো ফুট গভীর খাদানে আছড়ে পড়ল ডাম্পার, ঘটনাস্থলেই মৃত্যু ডাম্পার চালকের
শোকের ছায়া এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 25, 2026 | 2:01 PM
Share

বাঁকুড়া: প্রায় দেড়শো ফুট গভীর পরিত্যক্ত পাথর খাদানে আছড়ে পড়ল একটি ডাম্পার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোড়া থানার শ্যামপুর এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু ডাম্পার চালকের। মৃত ডাম্পার চালকের নাম দীপক বাউরি। মৃতের বাড়ি শালতোড়ার শ্যামপুর গ্রামেই। অসতর্কতার জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে ডাম্পারটিও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দীপক ডাম্পার নিয়ে এদিন একটি পরিত্যাক্ত পাথর খাদানের পাশে থাকা সরকারি অনুমতি থাকা পাথর খাদানে কাজে গিয়েছিলেন। সেখানেই দু’টি পাথর খাদানের মাঝে থাকা সংকীর্ণ রাস্তায় ডাম্পার ঘোরানোর সময় আচমকাই ডাম্পারটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক দীপক বাউরি। আর এতেই প্রায় দেড়শো ফুট গভীর পরিত্যক্ত পাথর খাদানে আছড়ে পড়ে ডাম্পারটি। বিপুল উচ্চতা থেকে ডাম্পার সহ গভীর খাদানে আছড়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পার চালকের।

খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রীতিমতো শোরগোল পড়ে যায়। আশপাশের এলাকা থেকে অনেকেই ছুটে আসেন। খবর যায় প্রশাসনের কানে। ডাম্পারটিকে খাদান থেকে তোলার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু পরিত্যক্ত খাদানের দিকে কী করে দীপক চলে গেলেন, এটা নিছক দুর্ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এ ঘটনায় মুখ খুলতে চাননি স্থানীয় বাসিন্দারা। চাপানউতোর চলছে। ঘটনায় স্বভাবতই শোকের ছায়া মৃতের পরিবারে। কান্নায় ভেঙে পড়েছে স্বজনহারারা। শোকের ছায়া গোটা এলাকাতেও। 

Follow Us
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু
এখনও নেতাজির স্মৃতি জড়িয়ে আছে নোয়াপাড়ায়, কার দখলে যাবে আসন
এখনও নেতাজির স্মৃতি জড়িয়ে আছে নোয়াপাড়ায়, কার দখলে যাবে আসন