AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Team India: অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় টিমের জন্য অশনি সংকেত দেখছেন গাভাসকর!

Border Gavaskar Trophy: এ বছরের শেষে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ খেলবে রোহিত ব্রিগেড। তা শুরুর আগে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেটারদের। সম্প্রতি জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার পক্ষ থেকে তা বাতিল করে দেওয়া হয়েছে।

Team India: অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় টিমের জন্য অশনি সংকেত দেখছেন গাভাসকর!
Team India: অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় টিমের জন্য অশনি সংকেত দেখছেন গাভাসকর!Image Credit: PTI
| Updated on: Nov 04, 2024 | 3:46 PM
Share

কলকাতা: ভারতীয় ক্রিকেট টিম এ মাসেই অজি সফরে যাবে। পারথে ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) প্রথম টেস্ট ম্যাচ। তার আগে ভারতীয় টিম নিয়ে চিন্তিত দেশের কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ খেলবে রোহিত ব্রিগেড। তা শুরুর আগে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেটারদের। সম্প্রতি জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার পক্ষ থেকে তা বাতিল করে দেওয়া হয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত ভালো ভাবে নিচ্ছেন সানি। নিজের দুটো যুক্তি তুলে ধরেছেন গাভাসকর। অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় টিমের জন্য অশনি সংকেতও দেখছেন সানি।

অজি-ভূমে প্রস্তুতি ম্যাচ বাতিল করে ঠিক করেনি টিম ইন্ডিয়া। এমনটাই মনে করেন সানি। সিনিয়রদের জন্য না হলেও, তরুণদের জন্য এই সিদ্ধান্ত ঠিক হল না। বলছেন গাভাসকর। ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর বলেন, ‘আমি মনে করি ওদের (টিম ইন্ডিয়ার) ওয়ার্ম আপ ম্যাচ খেলা উচিত ছিল। টেস্ট ম্যাচের মধ্যে বিরতি থাকবে। সিনিয়র প্লেয়ারদের যে খেলতেই হবে, তেমনটা নয়। কিন্তু জুনিয়র প্লেয়ারদের জন্য এটা গুরুত্বপূর্ণ। যে জুনিয়র প্লেয়াররা এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে কখনও খেলেনি যেমন – যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুরেলরা। সকলেই তরুণ ব্যাটার। তাই আমার মনে হয় টেস্ট সিরিজটা শুরু হওয়ার আগে অবশ্যই ওয়ার্ম আপ ম্যাচ খেলা প্রয়োজন ছিল। অস্ট্রেলিয়া এ টিম কিংবা কুইন্সল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ম্যাচ হলেও চলত। অস্ট্রেলিয়ার পিচে বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তরুণদের সুযোগ দেওয়া দরকার ছিল।’

অজি সফরের প্রস্তুতি নেওয়ার জন্য ভারতীয় ব্যাটারদের এক বিশেষ পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকর। তাঁর মতে ভারতীয় ব্যাটারদের নিয়মিত বোলারদের বিরুদ্ধে নেটে বেশি সময় কাটানো উচিত। থ্রো ডাউন স্পেশালিস্টরা ক্রিকেটারদের নেটে বোলিং করেন। কিন্তু তাতে অনুশীলনে ফাঁক ফোকর থেকে যাওয়ার সম্ভবনা বেশি দেখছেন গাভাসকর। তিনি বলেন, ‘নিজেদের উপর ভরসা রাখতে হবে। যত বেশি সম্ভব অনুশীলন করতে হবে। থ্রো ডাউনের মুখোমুখি হওয়া ঠিকই আছে। কিন্তু রেগুলার বোলিংয়ের বিরুদ্ধে নেটে অনুশীলন করা প্রয়োজন। জোরে বোলারদের বিরুদ্ধে প্র্যাক্টিস করা দরকার। জসপ্রীত বুমরার কথা আমি বলছি না। কারণ ও মেরে ফেলতে পারে। কিন্তু অন্য বোলারদের বলা যেতে পারে ২২ গজের পরিবর্তে ২০ গজ থেকে বল করতে। তা হলে ব্যাটে তাড়াতাড়ি বল আসবে।’

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত