AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Eliminated: বিশ্বকাপে বিদায় পাকিস্তানের, সুপার এইটে আমেরিকা

ICC MEN’S T20 WC 2024: সুপার ওভারে আমেরিকার দেওয়া ১৯ রানের টার্গেট ছুঁতে পারেনি পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছেও হার। গত ম্যাচে কানাডার বিরুদ্ধে জিতেছিল পাকিস্তান। তবে জটিল অঙ্ক ছিল তাদের সামনে।

Pakistan Eliminated: বিশ্বকাপে বিদায় পাকিস্তানের, সুপার এইটে আমেরিকা
Image Credit: X
| Updated on: Jun 14, 2024 | 11:26 PM
Share

প্রথম দু-ম্যাচে হারের খেসারত দিল পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে অন্যতম আয়োজক আমেরিকার কাছে হেরেছিল পাকিস্তান। বোর্ডে বড় স্কোর করলেও পাকিস্তানের সেরা বোলিং লাইন আপ ম্যাচ জেতাতে পারেনি। সুযোগ এসেছিল। ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। যদিও সুপার ওভারে আমেরিকার দেওয়া ১৯ রানের টার্গেট ছুঁতে পারেনি পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছেও হার। গত ম্যাচে কানাডার বিরুদ্ধে জিতেছিল পাকিস্তান। তবে জটিল অঙ্ক ছিল তাদের সামনে। ফ্লোরিডায় আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ায় সরকারি ভাবে বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল পাকিস্তানের।

টানা তিন ম্যাচ জিতে গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছিল ভারত। গ্রুপে পাঁচটি দলের মধ্যে দুটি দল সুপার এইটে জায়গা করে নেবে। দ্বিতীয় স্থানের লড়াইয়ে এগিয়ে ছিল আমেরিকা। প্রথম বার বিশ্বকাপ খেলতে নামা আমেরিকা প্রথম ম্যাচে হারিয়েছিল কানাডাকে। এরপর তারা হারায় পাকিস্তানকে। ২ ম্যাচে ৪ পয়েন্ট ছিল তাদের। অন্যদিকে পাকিস্তানের ঝুলিতে ছিল মাত্র তিন পয়েন্ট।

পাকিস্তানের সামনে অঙ্ক ছিল। প্রথমত ফ্লোরিডা ম্যাচে আমেরিকাকে হারতে হত আয়ারল্যান্ডের কাছে। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততেই হত পাকিস্তানকে। সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান সুপার এইটে যেত। ফ্লোরিডায় ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগ হয়েছে। আমেরিকার এখন ৫ পয়েন্ট। পাকিস্তান যদি শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারায়ও তাতে তারা সর্বাধিক ৪ পয়েন্ট অবধিই পৌঁছতে পারবে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় হয়ে গেল পাকিস্তানের।

গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স হয়েছিল পাকিস্তান। তারাই এ বার বিদায় নিল প্রথম রাউন্ডে! সুপার এইট নিশ্চিত আমেরিকার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ বাকি পাকিস্তানের।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?