AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাবনা; রোহিত ক্যাপ্টেন, টিমে বিরাট

ICC MEN’S T20 WC 2024: আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে আয়োজন করবে এ বারের বিশ্বকাপ। ২০ দলের বিশ্বকাপ। প্রতিদ্বন্দ্বিতাও বেশি হবে বলে মনা করা হচ্ছে। ভারতের পরিকল্পনা কী হবে, সেটাই প্রশ্ন। সামনে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্যাটে আর কোনও সিরিজ নেই। ফলে প্রস্তুতির জন্য ভরসা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

Sourav Ganguly: বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাবনা; রোহিত ক্যাপ্টেন, টিমে বিরাট
Image Credit: X
| Edited By: | Updated on: Jan 07, 2024 | 3:36 PM
Share

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আর কয়েক মাস বাকি। এখনও অবধি ভারতের টিম নিয়ে ধোঁয়াশা কাটেনি। তার অন্যতম কারণ রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে নানা প্রশ্ন। অনেকের মতে, রোহিতই টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিক। আবার অনেকে চাইছেন, তরুণদের সুযোগ দিতে। শুধু তাই নয়, বিরাট কোহলিকে নিয়েও এমন ধোঁয়াশা রয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই দু-জন দেশের জার্সিতে আর টি-টোয়েন্টি খেলেনি। প্রশ্ন সে কারণেই। কী বলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে আয়োজন করবে এ বারের বিশ্বকাপ। ২০ দলের বিশ্বকাপ। প্রতিদ্বন্দ্বিতাও বেশি হবে বলে মনা করা হচ্ছে। ভারতের পরিকল্পনা কী হবে, সেটাই প্রশ্ন। সামনে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্যাটে আর কোনও সিরিজ নেই। ফলে প্রস্তুতির জন্য ভরসা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেখানে পারফরম্যান্স দেখেই অনেকের ক্ষেত্রে সিদ্ধান্ত হবে।

ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর বিশ্বকাপ প্রসঙ্গে জানিয়েছিলেন, রোহিত নেতা থাকলেও বিশ্বকাপের টিমে থাকা উচিত। বিরাটকেও বিশ্বকাপের টিমে চাইছেন সানি। তার অন্য়তম কারণ, ব্যাটিংয়ের পাশাপাশি দু-জনেই দুর্দান্ত ফিল্ডার। কলকাতায় একটি অনুষ্ঠানে দেশের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায়ও একই সুর। সৌরভ বলছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতেরই ক্যাপ্টেন্সি করা উচিত। বিরাটকেও টিমে রাখা উচিত।’ কিন্তু এই দু-জন যে ১৪ মাস টি-টোয়েন্টি খেলেননি? সৌরভের সাফ উত্তর, ‘তাতে কিচ্ছু হবে না। বিরাট দুর্দান্ত ব্যাটার।’

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?