AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Watch Video: হাঁটতে পারছেন না সচিনের কাছের বন্ধু কাম্বলি, মদ্যপ নাকি শারীরিক সমস্যা? নেটিজ়েনদের দাবি…

Vinod Kambli: দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। সচিন তেন্ডুলকরের ছেলেবেলার বন্ধু ২০১৩ সালে মুম্বইয়ে গাড়ি চালাতে চালাতে হৃদরোগে আক্রান্তও হয়েছিলেন। ২০২৩ সালে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টিও করাতে হয়েছে।

Watch Video: হাঁটতে পারছেন না সচিনের কাছের বন্ধু কাম্বলি, মদ্যপ নাকি শারীরিক সমস্যা? নেটিজ়েনদের দাবি...
Watch Video: হাঁটতে পারছেন না সচিনের কাছের বন্ধু কাম্বলি, মদ্যপ নাকি শারীরিক সমস্যা? নেটিজ়েনদের দাবি...Image Credit: X
| Updated on: Aug 06, 2024 | 10:51 AM
Share

কলকাতা: ভারতের বর্তমান ক্রিকেটাররা কখন কী করছেন, কোথায় যাচ্ছেন, তা নিয়ে ক্রিকেট প্রেমীদের বিরাট আগ্রহ। তেমনই দেশের প্রাক্তন ক্রিকেটারদের সম্পর্কেও তাঁদের আগ্রহ কম নেই। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয় ভারতের প্রাক্তন ক্রিকেটারদের নানান ভিডিয়ো। সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে সচিন তেন্ডুলকরের কাছের বন্ধু ঠিকমতো হাঁটতে পারছেন না। কারণ হিসেবে নেটিজ়েনরা দুই তত্ত্ব তুলে ধরছেন। সেই ভিডিয়োটির সতত্যা টিভি নাইন বাংলা যাচাই করেনি।

ওই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি একটি বাইকের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বাইকটি তিনি স্ট্যান্ড করার চেষ্টা করছেন। পরনে ছিল তাঁর সবুজ রংয়ের জামা। কোনও রকমে বাইকটি স্ট্য়ান্ড করে তিনি এগোনোর চেষ্টা করছেন। কিন্তু ঠিক করে হাঁটতে পারছেন না। সেই সময় কয়েকজন তাঁকে দুই দিক থেকে ধরে ফুটপাতে তুলে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। এই ভিডিয়ো দেখে কয়েকজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিনোদ কাম্বলি শারীরিক ভাবে অসুস্থ। অনেকেই তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। আবার অনেকেই বলেছেন, মদ্যপ থাকার কারণে কাম্বলি হাঁটতে পারছেন না।

বিনোদ কাম্বলি দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। সচিন তেন্ডুলকরের ছেলেবেলার বন্ধু ২০১৩ সালে মুম্বইয়ে গাড়ি চালাতে চালাতে হৃদরোগে আক্রান্তও হয়েছিলেন। ২০২৩ সালে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টিও করাতে হয়েছে। ফলে তিনি এখন কতটা সুস্থ তা জানা নেই অনেকের। তাঁর ঠিক ভাবে হাঁটতে না পারার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে সত্যি শারীরিক সমস্যা জনিত কারণই রয়েছে কিনা, তার উত্তরও নেই।

Follow Us