AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ভরা মাঠে জাপটে ধরে ‘বিরাট প্রেম’, টেনে হিঁচড়ে বার করা ভক্তের কী পরিণতি?

Watch Video: চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভালো পারফর্ম করতে পারছে না। কিন্তু বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে আলোচনা থামছেই না। আর সেটাই স্বাভাবিক। তিনি যে ছন্দে রয়েছেন, তাতে আলোচনা থামতেই চাইছে না। তাঁর প্রতি অনুরাগীদের ভালোবাসা সব সময় প্রতি মাঠে দেখা যায়। জয়পুরেও দেখা গেল।

Virat Kohli: ভরা মাঠে জাপটে ধরে 'বিরাট প্রেম', টেনে হিঁচড়ে বার করা ভক্তের কী পরিণতি?
Virat Kohli: ভরা মাঠে জাপটে ধরে 'বিরাট প্রেম', টেনে হিঁচড়ে বার করা ভক্তের কী পরিণতি?
| Updated on: Apr 07, 2024 | 1:07 PM
Share

কলকাতা: বিরাট কোহলির সেঞ্চুরিতে রক্ষা হল না আরসিবির (RCB)। কিং কোহলির সেঞ্চুরির পাল্টা সেঞ্চুরি করে জস বাটলার শনি-রাতে জিতিয়েছেন পিঙ্ক আর্মিকে। হারের হ্যাটট্রিক করে আইপিএলের পয়েন্ট টেবলের আটে নেমেছে আরসিবি। এ বারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভালো পারফর্ম করতে পারছে না। কিন্তু বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে আলোচনা থামছেই না। আর সেটাই স্বাভাবিক। তিনি যে ছন্দে রয়েছেন, তাতে আলোচনা থামতেই চাইছে না। তাঁর প্রতি অনুরাগীদের ভালোবাসা সব সময় প্রতি মাঠে দেখা যায়। জয়পুরেও কোহলির এক ভক্ত ভরা মাঠে ঢুকে পড়েছিলেন। নিজের প্রিয় তারকা বিরাট কোহলিকে জড়িয়েও ধরেন ওই ভক্ত। তারপর কী হল?

গত সপ্তাহে ২৫ মার্চ আইপিএলে আরসিবির সঙ্গে পঞ্জাব কিংসের ম্যাচেও একই ঘটনা ঘটেছিল। বিরাট কোহলির এক ভক্ত ঢুকে পড়েছিল মাঠে। পরবর্তীতে তাঁকে ব্যাপক মার খেতে হয়েছিল নিরাপত্তারক্ষীদের কাছে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এ বার জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে যে কোহলিভক্ত মাঠে ঢুকেছিল তাঁর সঙ্গে কী করেছেন নিরাপত্তারক্ষীরা তা জানা যায়নি। তবে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কোহলির ওই ভক্ত মাঠে প্রবেশ করার পর তাঁকে জাপটে ধরেন। মুহূর্তের মধ্যে নিরাপত্তারক্ষীরা ছুটে মাঠে প্রবেশ করেন। এরপর নিরাপত্তাকর্মীরা ওই কোহলির অনুরাগীকে টেনে হিঁচড়ে মাঠ থেকে বের করে দেন। তাঁকে আর মার খেতে হয়েছে কিনা জানা যায়নি।

নিরাপত্তাকে ফাঁকি দিয়ে ভক্তদের মাঠে প্রবেশের ঘটনা নতুন নয়। দেশে তো বটেই বিদেশের মাটিতেও ভারতের টেস্ট ম্যাচের সময় জার্ভো নামের এক জনপ্রিয় ইউটিউবার বেশ কয়েক বার মাঠে প্রবেশ করেছেন। নিরাপত্তারক্ষীদের বুড়ো আঙুল দেখিয়ে। সোশ্যাল মিডিয়ায় আর এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা যায় আরসিবির টিম হোটেলে এক ভক্ত বিরাটের অটোগ্রাফের জন্য অপেক্ষায় রয়েছে। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা বিরাটকে আগলে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু কোহলি ওই ভক্তকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে অটোগ্রাফ দেন। বিরাট ভক্তদের সোশ্যাল মিডিয়া সাইটে ঘুরছে এই ভিডিয়ো।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?