AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ruturaj Gaikwad: পারফরম্যান্সের ঊর্ধ্বে রাজনীতি ও ফেভারিটিজম! ঋতুরাজের জন্য বোর্ডকে দুষলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা

সদ্য ভারত-এ টিমের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন আইপিএলে সিএসকের অধিনায়ক ঋতুরাজ। বর্তমানে তিনি রয়েছেন অস্ট্রেলিয়ায়। তারপরও তিনি বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে জায়গা পেলেন না।

Ruturaj Gaikwad: পারফরম্যান্সের ঊর্ধ্বে রাজনীতি ও ফেভারিটিজম! ঋতুরাজের জন্য বোর্ডকে দুষলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা
Ruturaj Gaikwad: পারফরম্যান্সের ঊর্ধ্বে রাজনীতি ও ফেভারিটিজম! ঋতুরাজের জন্য বোর্ডকে দুষলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরাImage Credit: X
| Updated on: Oct 26, 2024 | 4:47 PM
Share

কলকাতা: ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) প্রতি কবে সুবিচার হবে? ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এই প্রশ্ন রাখছেন দেশের ক্রিকেট প্রেমীরা। শুক্রবার রাতে বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) জন্য টিম ইন্ডিয়ার (Team India) স্কোয়াড ঘোষণা হয়েছে। একইসঙ্গে ভারতের প্রোটিয়া সফরের টি-২০ সিরিজের টিমও ঘোষণা করেছে বোর্ড। আর দুই স্কোয়াডেই নাম নেই ঋতুরাজের। এরপরই তাঁর একাধিক অনুরাগী বোর্ডকে দুষলেন। তাঁদের মতে পারফরম্যান্সের ঊর্ধ্বে রাজনীতি ও ফেভারিটিজম! আর তারই শিকার ঋতুরাজ গায়কোয়াড়।

সদ্য ভারত-এ টিমের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন আইপিএলে সিএসকের অধিনায়ক ঋতুরাজ। বর্তমানে তিনি রয়েছেন অস্ট্রেলিয়ায়। তারপরও তিনি বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে জায়গা পেলেন না। অস্ট্রেলিয়ায় এ টিমের সফরে ভাইস ক্যাপ্টেন হিসেবে গিয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি অবশ্য বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডেও জায়গা পেয়েছেন। কিন্তু ঋতুর কপাল খোলেনি। তাঁর অনুরাগীরা মনে করছেন, ঋতুরাজ রাজনীতির শিকার। এই নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

শুধু বর্ডার-গাভাসকর ট্রফিতেই নয় আগামী মাসে হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি-২০ সিরিজেও সুযোগ পাননি ঋতুরাজ। বর্তমানে তিনি আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় ১৩ নম্বরে রয়েছেন। প্রথম দশে রয়েছেন ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (২ নম্বরে) ও যশস্বী জয়সওয়াল (ছয়ে)। এর আগে ভারতের মাটিতে হওয়া বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজেও সুযোগ পাননি ঋতুরাজ। সেই সময় তিনি আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় ৯ নম্বরে ছিলেন। ওই সময়ও একইরকম ভাবে ঋতুর হয়ে সওয়াল করেছিলেন তাঁর অনুরাগীরা।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত