AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli-Axar Patel: এ কী কাণ্ড! ম্যাচের মাঝে হঠাৎ অক্ষরের পা ধরতে গেলেন বিরাট, তারপর…

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ভারত বনাম কিউয়ি ম্যাচে এক অবাক করা কাণ্ড ঘটিয়েছেন বিরাট। ম্যাচের মাঝে হঠাৎ করে অক্ষরের পা ধরে ফেলেন বিরাট। তারপর কী হল?

Virat Kohli-Axar Patel: এ কী কাণ্ড! ম্যাচের মাঝে হঠাৎ অক্ষরের পা ধরতে গেলেন বিরাট, তারপর...
এ কী কাণ্ড! ম্যাচের মাঝে হঠাৎ অক্ষরের পা ধরতে গেলেন বিরাট, তারপর...Image Credit: PTI
| Updated on: Mar 03, 2025 | 2:18 PM
Share

দুবাই: খুবই মজার মানুষ বিরাট কোহলি । ২২ গজে যেমন তাঁর আগ্রাসী মেজাজ দেখা যায়, তেমনই তাঁকে খোশমেজাজেও দেখা যায়। ম্যাচের মাঝে ফিল্ডিংয়ের সময় কখনও নাচ করতে থাকেন কোহলি। কখনও আবার সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ভারত বনাম কিউয়ি ম্যাচে এক অবাক করা কাণ্ড ঘটিয়েছেন বিরাট। ম্যাচের মাঝে হঠাৎ করে অক্ষরের পা ধরে ফেলেন বিরাট। তারপর কী হল?

ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের ইনিংসে ৪১তম ওভারে। সেই সময় অক্ষর প্যাটেল ভারতকে দারুণ ব্রেক থ্রু দেন। ভারতীয় অলরাউন্ডার তুলে নেন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার কেন উইলিয়ামসনের উইকেট। তিনি ১২০ বলে ৮১ রানের লড়াকু ইনিংস উপহার দেন। তাঁর উইকেট তুলে নিতেই ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। কারণ কেন যখন আউট হন সেই সময় কিউয়িদের স্কোর ৭ উইকেটে ১৬৯।

কেন উইলিয়ামসন আউট হতেই বিরাট কোহলি পৌঁছে যান অক্ষর প্যাটেলের কাছে। এরপর সেখানে গিয়ে বিরাট তারকা স্পিনার অক্ষরের পা স্পর্শ করার চেষ্টা করেন। হাসতে হাসতে অক্ষর আটকে দেন। এবং দু’জনই এরপর বসে পড়েন। মজার ছলেই হয় পুরো বিষয়টা। নেটদুনিয়ায় বিরাটের কাণ্ডকারখানার ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে