AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Buxa Tigress: বক্সার জঙ্গলে ফিরবে বাঘিনি? অসমে গিয়ে বৈঠক বাংলার বনমন্ত্রীর

Manoj Oraon in Assam: বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রী জানান, বনের জীবজন্তু ও পাখিদের চলাচলের কোনও নির্দিষ্ট সীমানা নেই। বক্সার পাশেই অসমের জঙ্গল। স্বাভাবিক বিচরণ করতে গিয়েই বাঘটি পশ্চিমবঙ্গ লাগোয়া অসমের জঙ্গলে পৌঁছেছে। এটি অস্বাভাবিক কোনও ঘটনা নয়। বিষয়টি নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, তা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

Buxa Tigress: বক্সার জঙ্গলে ফিরবে বাঘিনি? অসমে গিয়ে বৈঠক বাংলার বনমন্ত্রীর
মনোজ কুমার ওরাওঁ, বনমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 31, 2026 | 8:33 PM
Share

গুয়াহাটি: অসমে চলে যাওয়া বক্সার বাঘিনিকে ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করল রাজ্যের বন দফতর। বাংলার বনমন্ত্রী আগেই জানিয়েছিলেন, বাঘিনিকে ফিরিয়ে আনতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। আজ অসম যাওয়ার কথাও জানিয়েছিলেন। সেই মতোই শনিবার অসমের গিয়ে সেখানকার বন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী মনোজ কুমার ওরাওঁ।

বৈঠকে কী কথা হল? 

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রী জানান, বনের জীবজন্তু ও পাখিদের চলাচলের কোনও নির্দিষ্ট সীমানা নেই। বক্সার পাশেই অসমের জঙ্গল। স্বাভাবিক বিচরণ করতে গিয়েই বাঘটি পশ্চিমবঙ্গ লাগোয়া অসমের জঙ্গলে পৌঁছেছে। এটি অস্বাভাবিক কোনও ঘটনা নয়। বিষয়টি নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, তা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও জানান, দুই রাজ্যের বন দফতরের আধিকারিকরা যৌথভাবে বাঘটিকে দ্রুত বক্সার জঙ্গলে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। সেই লক্ষ্যে প্রয়োজনীয় তোড়জোড় চলছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে তিন বছর বয়সি ওই বাঘিনিকে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে এনে ছাড়া হয়। বক্সায় বাঘের পরিবারের স্থায়ী বসবাস গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বক্সার জঙ্গলে বাঘিনিটিকে ছাড়েন। কিন্তু, এক মাসের মধ্যেই বাংলার জঙ্গল ছেড়ে সীমান্ত পেরিয়ে ভিন রাজ্যে চলে যায় বাঘিনি। এই বিষয়ে আগে বনমন্ত্রী বলেছিলেন, “আমরা সরেজমিনে তদন্ত করে দেখতে চাইছি। আমরা আধিকারিকরা অসমে রয়েছেন। আমিও যাব। অসম প্রশাসন আমাদের সাহায্য করছে। বাঘ নিশ্চিন্তে ঘোরাঘুরি করছে, শিকারও করছে। বেশি চিন্তা করার প্রয়োজন নেই। যদি সেরকম মনে হয় তাহলে বাঘটিকে ধরে বক্সাতে ছেড়ে দেব।”

Follow Us