AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RICHA GHOSH CATCH: মাত্র ০.৪৪ সেকেন্ড! রিচা ঘোষের ক্যাচে কুপোকাত পাকিস্তান ক্যাপ্টেন

ICC Women's T20 Cup 2024: অতীতে যত ক্যাচ, রিভিউ কিংবা রান আউট করেছেন, সব একদিকে। আর বিশ্বকাপের মঞ্চে এমন ক্যাচ! কেউ বিশ্বাসই করতে পারছেন না। এমন ক্য়াচও সম্ভব। রিয়াল টাইম কিংবা ভিডিয়ো না দেখলে সত্যিই বিশ্বাস করা কঠিন।

RICHA GHOSH CATCH: মাত্র ০.৪৪ সেকেন্ড! রিচা ঘোষের ক্যাচে কুপোকাত পাকিস্তান ক্যাপ্টেন
Image Credit: Star Sports SCREENGRAB
| Updated on: Oct 06, 2024 | 5:24 PM
Share

অতীতেও একের পর এক চোখ ধাঁধানো ক্যাচে নজর কেড়েছেন ভারতীয় দলের কিপার রিচা ঘোষ। অথচ বছর খানেক হঠাৎই তাঁর বিকল্প ভাবতে শুরু করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওপেনার যস্তিকা ভাটিয়াকে দিয়ে কিপিং করানো হচ্ছিল। তবে টিমে জায়গা পাকা করতে খুব বেশি সময় লাগেনি রিচার। অতীতে যত ক্যাচ, রিভিউ কিংবা রান আউট করেছেন, সব একদিকে। আর বিশ্বকাপের মঞ্চে এমন ক্যাচ! কেউ বিশ্বাসই করতে পারছেন না। এমন ক্য়াচও সম্ভব। রিয়াল টাইম কিংবা ভিডিয়ো না দেখলে সত্যিই বিশ্বাস করা কঠিন।

চব্বিশের বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরে প্রবল চাপে পড়েছিল ভারতীয় দল। সুপার সান ডে-তে ভারত-পাকিস্তান ম্যাচে প্রত্যাবর্তনেই লক্ষ্য। প্রথম ম্যাচে ভারতকে ডুবিয়েছিল তিন বিভাগই। সবচেয়ে হতাশার ছিল ফিল্ডিং। ম্যাচ শেষে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরও স্বীকার করে নিয়েছিলেন ফিল্ডিং ব্যর্থতার জন্য অন্তত ১৫-২০ রান বেশি দিয়ে ফেলেছেন। পাকিস্তানের বিরুদ্ধে বোলারদের পরিশ্রমকে সফল করলেন ফিল্ডাররা। যার অন্যতম উদাহরণ রিচা ঘোষের ক্যাচ।

ইনিংসের ১৪তম ওভারের শেষ বল। ভারতের লিগ স্পিনার আশা শোভানা বোলিং করছিলেন। স্ট্রাইকে পাকিস্তানের ক্যাপ্টেন ফাতিমা সানা। দুর্দান্ত ব্যাটিং করছিলেন। মিডল স্টাম্পে পড়ে বড় টার্ন নেয় বল। কাট করতে চেয়েছিলেন ফাতিমা। যদিও ব্যাটের উপরে এজ লাগে। এমনিতেই বড় টার্ন ছিল। তার উপর বাউন্স। ডান দিকে এক হাতে দুর্দান্ত ক্যাচ। রিয়্যাকশন টাইম মাত্র ০.৪৪ সেকেন্ড। ওই যে বলা হয়েছে শুরুতেই, না দেখলে বিশ্বাস করা কঠিন!

Follow Us
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?