AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: সেওয়াগের দ্বিতীয় সংস্করণ যেন, রাজকোটে রানের বন্যা বইয়ে সেঞ্চুরি যশস্বীর

Yashasvi Jaiswal: ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে এই নিয়ে যশস্বীর দ্বিতীয় সেঞ্চুরি। হায়দরাবাদে অল্পের জন্য মিস করেছিলেন শতরান। বিশাখাপত্তনমে আক্ষেপ মিটিয়েছিলেন ডাবল সেঞ্চুরি করে। এ বার রাজকোটে সেঞ্চুরি করে গেলেন বাঁ হাতি ওপেনার।

IND vs ENG: সেওয়াগের দ্বিতীয় সংস্করণ যেন, রাজকোটে রানের বন্যা বইয়ে সেঞ্চুরি যশস্বীর
সেওয়াগের দ্বিতীয় সংস্করণ যেন, রাজকোটে রানের বন্যা বইয়ে সেঞ্চুরি যশস্বীরImage Credit: AFP
| Updated on: Feb 17, 2024 | 5:09 PM
Share

কলকাতা: রাজকোটে এ বার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) রাজ। জেমস অ্যান্ডারসনকে শর্টআর্ম পুল মেরে আগ্রাসী মোডে ঢুকে গিয়েছিলেন। তার পর আর থামানো যায়নি। সিরিজে এই নিয়ে যশস্বীর দ্বিতীয় সেঞ্চুরি। হায়দরাবাদে অল্পের জন্য মিস করেছিলেন শতরান। বিশাখাপত্তনমে আক্ষেপ মিটিয়েছিলেন ডাবল সেঞ্চুরি করে। এ বার রাজকোটে সেঞ্চুরি করে গেলেন বাঁ হাতি ওপেনার। বছর ২২ এর যশস্বী যে বিধ্বংসী মেজাজে ব্যাট চালাচ্ছেন তাঁকে বীরেন্দ্র সেওয়াগের দ্বিতীয় সংস্করণ বলছে ক্রিকেট মহল।

ভারতের বিরুদ্ধে রাজকোট টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতির পর ৩১৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের দাপটে তৃতীয় দিন ৯৫ রান স্কোরবোর্ডে জুড়ে ৯ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এরপর ভারতের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে পড়েন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ১১.৩ ওভারে জো রুটে তুলে নেন রোহিত শর্মার উইকেট। ১৯ রানে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ভারতের ক্যাপ্টেন। এরপর দ্বিতীয় উইকেটে শুভমন গিলের সঙ্গে জুটি বাঁধেন যশস্বী জয়সওয়াল। দুই তরুণ তুর্কি মিলে এগিয়ে নিয়ে যেতে থাকেন টিমকে।

চা বিরতির পর হাফসেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী। ৮০ বলে অর্ধশতরানে পৌঁছান। এরপর ৪২ বলে তিন অঙ্কের রানে পৌঁছে যান যশস্বী। শতরানের পথে যশস্বীর ব্যাটে এসেছে ৯টি চার ও ৫টি ছয়। এরই মাঝে অর্ধশতরান পূরণ করেন শুভমন গিলও। ৯৮ বলে হাফসেঞ্চুরি গিলের। দ্বিতীয় উইকেটে ১৯৫ বলে ১৫৫ রানের পার্টনারশিপ গড়েন যশস্বী ও শুভমন। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকেননি যশস্বী। শতরানের পর ব্যাকস্প্যাজমের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে ১০৪ রানে মাঠ ছাড়েন। চতুর্থ দিন উইকেট পড়লে ফের মাঠে নামতে পারবেন যশস্বী। রাজকোটে খেলা শেষের ঠিক একটু আগে চারে নামেন রজত পাতিদার। ১০ বল খেলে শূন্যে আউট হন তিনি। এরপর নাইটওয়াচম্যান হিসেবে নামেন কুলদীপ যাদব। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৯৬। ৩ রানে অপরাজিত কুলদীপ। শুভমন গিল ৬৫* রানে রয়েছেন। ৩২২ রানের লিড রয়েছে ভারতের।

এই সিরিজে এখনও অবধি ৩টি ম্যাচে সবচেয়ে বেশি রান করা ৫ ক্রিকেটারকে দেখলে প্রথমেই রয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি ৩ টেস্টে করেছেন ৪৩৫ রান। বেন ডাকেট ৩ টেস্টে করেছেন ২৮৪ রান। অলি পোপ করেছেন ২৮২ রান। ভারত অধিনায়ক রোহিত শর্মা করেছেন ২৪০ রান। আর জ্যাক ক্রলি করেছেন ২১৫ রান। উল্লেখ্য, রাজকোট টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের খেলা এখনও হয়নি।

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের